somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটরবাইক ও বিউটি কটেজ

১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোটরবাইকে করে আলগোছে ওড়ণা ওড়াতে ওড়াতে
যেদিন হাওয়ায় ভেসে যাচ্ছিল জীবন
সেদিন তুমি ফিসফিস করে বলেছিলে
একটু দাঁড়াও, তোমারো বিশ্রাম প্রয়োজন

আচমকা ব্রেক কষে কাঁধের ব্যাক-প্যাকটাকে ত্রস্ত ঝাঁকিয়ে
সেদিন প্রায় ছিঁড়ে যেতে বসেছিল আমার সমস্ত অনভূতির রং
তবুও আমি ঘুরে তাকিয়েছিলাম
মানুষ বলেই হয়ত

তুমি কাছে এসেছিলে
জীবনের পর সবচেয়ে নৈকট্যময় শব্দে বলেছিলে
এইতো একটুখানি
আর মাইল চারেক পর বিউটি কটেজ

তোমার স্বরে আমি বশ মেনেছিলাম
গতিজড়তার সবগুলো বাঁধন খুলে খালি করে দিয়েছিলাম ব্যাক-প্যাক
এতদিনের সঞ্চয়, মূল্যহীন অমূল্য সবকিছু
মানুষ বলেই হয়ত

আমাদের নিয়ে আবার চলা শুরু করেছিল মোটর-বাইক
এতদিনের প্রেয়সী জীবনকে সরিয়ে তুমি জড়িয়ে ছিলে সবটুকু
সতর্ক তুমি ছড়িয়ে পড়তে দাওনি এক ফোঁটা প্রাণরস
আমি ভেবেছিলাম বিশ্রাম হবে, সামনেই বিউটি কটেজ

অনিশ্চিতির অকটেনে দীর্ঘকাল জ্বলতে থাকা ভি-সিঙ্
ইতোমধ্যে ছড়াতে শুরু করেছিল নিশ্চিতির সি্নগ্ধ ধোঁয়া
আকাশের মত আমিও বুঁদ হয়ে ছিলাম অমল সুগন্ধে
এবং সবটুকু নির্ভার ছিলাম



তোমার দিকে কখনো পিছু ফিরবনা বলে সিদ্ধান্ত ছিল
কোন পূর্বপুরুষের কাব্যিক সংস্কারেই হয়ত
কেবল বুকেপিঠে কোমল স্পর্শ নিয়ে মেঘেদের ভীরে খুঁজছিলাম তোমার মুখ
অনিন্দ্য; জীবনের চাইতে হাজারগুণে সুন্দর

দূরে, বিকেলের রোদে জ্বলে উঠছিল বিউটি কটেজের বিবশ করা রূপ
আর কমে আসছিল আমার মোটরবাইকের বেগ
হাজার থেকে শতকে; শতক থেকে অর্ধশতকে....
ধীরে,ধীরে...একটা সচ্ছন্দ শ্রান্তিতে

শুধু একটি মর্মান্তিক ভুল আমি করেছিলাম
দেখবো না বলেও শেষবারে মত আমি তাকিয়ে ছিলাম রিয়ার ভিউর দিকে
আর তখনই পেছন থেকে নেমে এসেছিল একটি রূপালী ছুরিকা
তোমারই হাতে, আমার হৃদ বরাবর


মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল ভি-সিঙ্
সাইলেন্সার অনেক কষ্টে বের করতে পেরেছিল একটা আটকে থাকা কাশ
গতি বাড়িয়ে আমি ছুটে গিয়েছিলাম দূরে বহুদূরে
আর বিউটি কটেজের উঠোনে ঝুলছিল তোমার লাশ

সন্ধ্যার বাতাসে সরে গিয়েছিলাম আমি
বিউটি কটেজ তখনই সবচেয়ে উজ্জ্বল
তুমি তখনো ভালোবাসার মতই নিষ্ঠ
আমি তখনো জীবনের মতই অন্ধ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×