ব্যাবচ্ছেদ বিছানায় শায়িত বহুদিন
কিছু একনিষ্ঠ তেলাপোকার সাথে সহবাস
একটা মাদি মাকড়া ডিম পারবে বলে নাভীর ওপরে
একটা ছটফটে কইমাছ মগজের ভেতরে
কান দিয়ে সরসর বেরিয়ে যায় গান্ধি পোকা
দুটো প্রজাপতি বোগলের তলায় নির্ঘুম
পেটে মোবাইল বেজে চলছে অবিরাম
শুধু ফুসফুসে ইদুরের দুরন্ত ছটফট
সহস্রাব্দ অতিক্রান্ত হল নিমিষেই
সব বিশেষজ্ঞরা কবরে ব্যস্ত
স্যালাইন হ্যাঙ্গারে ঝুলে আছে হৃদ
আরেকটা মেটামরফোসিস দরকার
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



