somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটামরফোসিস 1

৩১ শে জুলাই, ২০০৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটা ফ্রাঞ্জ কাফকার মেটামরফসিস থেকে ধার করা। শিক্ষাগত বদ্ধ ব্যবস্থায় ব্লগে বসার সময় সেভাবে করে উঠতে পারছিনা। এজন্যই মনে হল ক্ষুদ্র আকারে হলেও প্রতিদিনকার মেটামরফোসিসগুলো লিখে রাখা যেতে পারে। মূলত সে উদ্দেশ্যেই এই সিরিজ। প্রত্যাশা করছি আমাদের নিরন্তর রূপান্তরের খন্ডিত কিছু অংশ এখানে প্রতিফলিত হবে। আর বৌদ্ধিক অনুপ্রেরণার জায়গা হিসেবে সুমন চৌধুরীর জেনেসিস যে প্রভাবক ভূমিকা রেখেছে তা শিরোনামেই স্পষ্ট।

মেটামরফোসিস 1: একটা শাণিত শেয়ালের সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রানসপোর্টে দাঁড়িয়ে আছি। পুরোনো বন্ধুত্ব, তবে প্রকাশে যতটা অন্তরে ততটা নয়। দুজনই ভালো মুখোশ চিনি এমন কি নিজেদেরটাও, একটু প্রতিযোগীতাও নিশ্চই করি। বন্ধুদের সাথে সেদিনের মত বিদায় নিয়ে বাসের চয়ারে শয়তানের উপাসনা নিয়ে কথা হচ্ছিল। শেয়াল হলেও তথ্যে সম্মৃদ্ধ , আলোচনা জমে উঠতে শুরু করেছিল এবং ঢাকার উদ্দেশ্যে বাস চলা শুরু করে দিয়েছিল। আমরা গান শুনছিলাম আর ও পিঠ চুলকিয়ে বন্ধুত্ব গভীর করার চেষ্টা করছিল। বাস থেকে নামার পর রিকশায় করে ফেরার সময় জিগ্গেস করল, "আজকে বাসে লক্ষ্য করলাম তুই আমাকে পড়ার চেষ্টা করছিস, কিছু জানার থাকলে সরাসরি বল।" আমি হাসলাম মনেমনে বললাম স্মার্টএবং দু:খ পেলাম, বললাম আমি তোমাকে পড়ার চেষ্টা করছি না, আজকে তো নয়ই। খুব ভালো মুডে আছি। ও বিশ্বাস করল না অথবা করতে চাইল না,, মনোযোগ না পেয়ে রুষ্ট হল। আমি হাসলাম এবং কষ্ট পেলাম। বন্ধুত্বে পাঠ করার চাইতে বিশ্বাস গুরুত্বপূর্ণ। রিকশা থেকে নেমে একা হাঁটছি.. শেয়ালের জন্য দু:খ হচেছ। বাসায় ফিরলাম, মুখ ধুতে যেয়ে আয়নায় চোখ পড়ল আমার মুখটাও কেমন যেন নেকড়ের মত হয়ে উঠছে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:১৫
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×