somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটামরফোসিস 2

০১ লা আগস্ট, ২০০৬ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটা আমদানী করা বৈদেশিক বিদগ্ধ , স্থানীয় কিওপেট্রা, রাজমাতা, রাজঋষি, মহারাজ ও যুবরাজ নিয়ে সেমিনার হচ্ছে। প্রসঙ্গ শিশু অধিকার ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা। ব্যাপ্তী দুদিনের । অর্থপ্রদানকারী খাজাঞ্চি বার কয়েক মঞ্চে ওঠে নিজেদের খাজাঞ্চি বাদ্য বাজালেন আর আমরা স্রুত অসু্রত প্রজারা বাধ্য হয়ে হাত তালি দিলাম। উদ্দেশ্য নিখূঁত, মহত্ত্বে বিশ্বব্রম্মান্ড ছাড়িয়ে যাওয়া।

দলনেতাদের নিরন্তর ছুটোছুটিতে ক েক্ষ আপ্যায়ণের ঝড় অন্যদিকে বিনয়াবত শিক্ষার্থীরা বক্তাদের গলা ভেজাতে ভেজাতে নিজেরাই কাষ্টশুষ্ক। যদিও কয়েকটা উচ্চাভীলাসী বেজী এই গন্ডগোলের মধ্যেই লবিংয়ের দক্ষতা নিয়ে বিবাদপ্রবণ। কিন্তু কিছুতেই সেমিনার জমছে না। বক্তরা তাদের ক্ষণমিলনের অপুষ্ট শিশু নিয়ে ব্যতিব্যস্ত কিন্তু জরায়ুতে পুষ্ট না হওয়ায় তারা মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনেও নিজেদের মেলে ধরতে পারছে না। অর্থাৎ মঞ্চ তখনো নিষ্প্রাণ।

এমনি সময় কালেসর পেছনের সারির এক প্রান্তিক স্বরের আত্মপ্রকাশে বৌদ্ধিক আকাশে উড়াল দিল একটা লোভনীয় প্রসঙ্গ, সম্পূর্ণ সংগতিপূর্ণ এবং খুবই মেধাবী। ভাষার দূরত্বে বিদগ্ধরা একটু নড়েচড়ে বসলেন, কিওপেট্রা একটানে খুলে ফেললেন অনর্্তবাস এবং মাজা দোলাতে দোলাতে নিচের দিকে নির্দেশ করে ইঙ্গিত করলেন কোথায় হবে প্রসঙ্গটির উপযুক্ত স্থান। রাজমাতা বুড়ো শরীর নিয়ে বুক খুলে দিয়ে বললেন এস এস স্নেহের আশ্রয়ে এস, রাজঋষি ডানবামে তাকিয়ে প্রসঙ্গটা ধরার জন্য একটা উড়াল দিলেন কিন্তু বাড়ন্ত ভুরির ভারে মাঝপথেই মুখ থুবরে পড়লেন। যুবরাজ ল্যাপটপের বাটন টিপতে টিপতে মহারাজের দিকে তাকিয়ে বললেন এ আপনারই প্রাপ্য। মহারাজ উত্তরাধীকারীর দূরদর্শিতায় মুগ্ধ হয়ে খোশ মেজাজে তরবারি বের করে প্রসঙ্গটিকে গাঁথতে যেয়ে অবশেষে আটকে গেলেন মেনকার শুভ্র নাভীতে। শাড়ি আর রাজপোষাক জড়িয়ে যেয়ে হুমরী খেলেন মাউথ পিসে।

প্রসঙ্গটা তখনো উড়ছিল, প্রান্তিক মেধাবী ইতোমধ্যে নিজের বিবস্রকারী মেধায় লজ্জিত হয়ে আসনে বসে পড়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জরী কমিশনের বুড়ো শকুনটা তখনো তক্কে তক্কে ছিল কিন্তু তাকে ফাঁকি দিয়ে প্রসঙ্গটা বেরিয়ে গেল জানালার ফাঁক দিয়ে আর যেয়ে পড়ল খাবারের বাক্স কুড়ানো একটা পথ শিশুর হাতে।

এতক্ষণ টানটান উত্তেজনার পর অবশেষে স্তব্ধ প্রজারা আবার প্রাণ ফিরে পেল, প্রান্তিক মেধাবী একটু মুচকি হেসে বোকার মুখোশটা সবার অগোচরে পড়ে নিল। স্থির থাকতে না পেরে আমি তখনই ছুটে গেলাম বাথরুমে। বেসিন ভরে বমি করার পর একটু শান্তি পেলাম। বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে পথ শিশুটাকে একটা খাবারের বাক্স দিয়ে ঘুড়ি বানিয়ে দিতে সাহায্য করলাম। নতুন ঘুড়ি পেয়ে ও বলল ভাইজান আর ভিতরে তাকাইয়েন না, আমি বললাম কেন? ও বলল ভেতরের সবাই এখন কাপড় খুলতাসে একটু পর আর কোন কাপড় থাকবো না। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম দেখি কথা সত্য। আমি প্রথম বর্ষের একটি বালিকার দিকে তাকিয়ে উত্তেজনা বোধ করতে শুরু করলাম আর পথ শিশুটাকে বললাম তুই একটু অন্যদিকে তাকায়া থাক। ও বলল আমার সময় নাই, অনেক দেখছি আপনে দেখেন আমি ঘুড্ডি উড়াইতে যাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৬ রাত ২:১৬
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×