somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাদুকরের মৃতু্য

৩১ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু তীব্রতম বিষণ্নতার সাথে নিত্য সহবাস
কিছু নিগূঢ় আনন্দও সতত বহমান
একই স্মৃতিতে বেণী করে বুনতে থাকা সুখদুখ
একই বলয়ে নির্বোধতম অহং-এর ভান

উপলব্ধির গহীনে যদি কখনো জানতে চাওয়া হয়
কি হয়েছিল? কি ঘটেছিল সেদিন তার প্রেমময় অনুসঙ্গের সাথে
এতটা নিবিড় আর এতটা দূরত্বের মাঝে আদৌ কি ঘটেছিল কিছু
একটা অনভিপ্রেত বিচু্যতি,
একটা সুপ্ত সতর্কতা
অথবা;
জেগে উঠেছিল কি একটা পুরনো ঘুমন্ত অনুরাগ
অথবা;
সেখানে কি ছিল ঘটমানতার স্থান?

তাহলে! কি ঘটেছিল, কি হয়েছিল সেদিন!?
যখন ফুলগুলো শুকিয়ে আছড়ে পড়েছিল রাস্তায়
একটা শিহরিত জাদুর পর হয়েছিল জাদুকরের মৃতু্য
হাততালির রেশ কেটে একটা স্তম্ভিত নিরবতা

জমজমাট সার্কাসে দাঁড়িয়ে ছিলাম মুখোমুখি
আমি অথবা তুমি, জাদু অথবা জাদুকরী
দর্শকের অনুরোধে, ফিতা পাল্টে ফুল
আর ফুলগুলো পাল্টে অগি্নশিখা হচ্ছিল বারবার
এবং নিখুঁত সিনাপ্সের সুষম কম্পনে নেচে উঠছিল মানুষের দরবার

জাদু-পর্দার পেছনের কেটে যাওয়া হাত পাগুলোও জোড়া লাগছিল নির্বিকারে
কয়েকটা মত্ত হাতিও নাক উঁচিয়ে জানাচ্ছিল উষ্ণ সম্ভাসন
বালখিল্য নৃত্যে হেসে উঠছিল ক্লাউন
যদিও দূরতম প্রিয়ার সদ্য-বিচ্ছেদে কেঁদে উঠছিল তার মন
শিশুযুবাবুড়ো সবাই করছিল নির্ভেজাল নিশ্চিত বিনোদন
শুধু জাদুকর আর জাদুর মাঝ থেকে হারিয়ে যাচ্ছিল দুর্লভ শৈল্পিক ক্ষণ

সে রাতের শেষতম প্রদর্শনীর আগে মঞ্চে উঠে এলেন পেটমোটা ম্যানেজার
বয়ানে বয়ানে বোঝালেন এক পর্বের বিনোদনে কতটুকু মালিকানা তার
উল্লসিত দর্শক মনখুলে করতালি দিল তাকে
এমনকি চমকে যেয়েও হেসে উঠল খাঁচাবন্দী সিংহের ডাকে

এদিকে মুগ্ধ উল্লাসের স্রোতে জাদু আর জাদুকরীর তীক্ষনতা ক্রমশ স্লথ
টানটান উত্তেজনায় কাউনের কৃত্রিম হাসিটুকুও গত
প্রাজ্ঞ ম্যানেজার তখন গুনে চলেছেন বিক্রি হওয়া টিকিটের আয়
মঞ্চের প্রস্তুতিতে বিক্ষিপ্ত চোখগুলো পারস্যের নর্তকীর দিকে যায়

ঠিক তখনি মহাকালের ঘড়িতে বেজে ওঠে তীক্ষন সাইরেন
জাদুতে নিমগ্ন জাদুকরীর ভেঙ্গে যায় অভ্যস্ত ধ্যান
বেরিয়ে যায় হাত ফস্কে এতদিনের চর্চিত দক্ষতাগুলো
আর নিহত হবার আশঙ্কায় আফগানিস্তানের বোরখারা দেয় উলু

কিছুই ঘটেনা তেমন
রক্তাক্ত অথবা অস্বাভাবিক কোন যতি
শুধু সবাই অবাক বিষ্ময়ে দেখে
মঞ্চে নেই জাদুকর আর জাদুর উপস্থিতি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×