ঠিক তখনই তোমার সাথে আমি দেখা করতে যাই
ছুটে যাই অবেলায়
মহাস্থানগড়ের জীবাশ্ম দেয়ালগুলো যখন ঠেস দেয় নতুন কংক্রিটের গায়
আর মহাসড়কের কালো পিচে জ্বালা ধরায় নৈশ কোচ
তখন তোমার সাথে আমি দেখা করতে যাই
আন্ত:মহাদেশীয় রেল একেএকে পার হয়ে যায় লেলিনগ্রাদ উগান্ডা নিউইয়র্ক
আর সবগুলো স্টেশনে আমি দেখতে পাই তোমার বাস্পরূদ্ধ অশ্রুসজল চোখ
অতলান্তিকের হুহু করা বাতাসে তুমি উড়িয়ে দাও ভালোবাসার শুভ্র স্কার্ফ
আর বরেন্দ্রর আঠালো মাটিতে জন্ম নেয় নতুন দিনের স্বপ্ন দেখানো ঘাস
ঠিক তখনি তোমার সাথে আমি দেখা করতে যাই
মহাকাশের ঘাসে ছটফট দৌড়ে জীবনের গন্ধ পাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




