ম্যানিকিউরের পর
মাশকারা, আইশ্যাডো, কন্টাক্ট লেন্স
কিছু ওঠে কিছু থাকে কিছু হারিয়ে যায়
চোখের কোণায় ভাঁজ
জিনসের দাগ,
লিপস্টিক লিভন
হয়ত থাকি হয়ত হারিয়ে যাই
তবে ভুল করেও সামনে দেখিনা
কান্ত লাগে
সামনেগুলো সব সময়ই এমন হয়
বর্তমানকে ভাবায় আর পুরাতনদের ভুলিয়ে দেয়
সামনে যাওয়া যায় না কখনো
টেনে নামিয়ে এনে ব্যবহার করি
তারপর ছুড়ে ফেলে দেই
স্যানিটারিগুলো জমা হতে থাকে
জানি না কোথায়
জানি না কে কুড়ায়
ক'দিন পর দেখি বাজারে নতুন ব্র্যান্ড
আলট্রা থিন
সুপার এবজর্বভ্ড
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


