তবুও কি নির্বিকারে বিকারগুলোকে লুকানোর অভিপ্রায়
যোগাযোগহীন অন্ধকারে উপস্থিতির স্বাদ
জানিনা কতটা কাঁটা-ছেড়ার পর কেউ বুঝতে পারে জীবনের অভিঘাত
আমরা কেউই জন্মাই না প্রথাগত হয়ে
বুকে বয়ে চলি না-মানুষ হবার সাধ
পাল্টে দেয়া যায় সবগুলো সংবেদ
অভিনব ব্যাখ্যার জোরে
হে পরিবর্তনের পাখি
তুমি এখনো হেঁটে চলেছ অপরিবর্তনের ঘোরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


