somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেকড়ে মানব(উৎসর্গ: সকল প্রথাবিরোধীদের, যারা অচিরেই একটি বিলুপ্ত প্রজাতি হয়ে যাচ্ছে)

০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতজনদের ভিড়ে আমাকে যারা হেঁটে যেতে দেখ
সমুখে কিংবা পেছনে, স্রোতের তালে তালে
মানুষের দেয়া ছায়াগুলো ছড়িয়ে
তাদের জন্যই বিশেষত;
এই মর্মকথন, রক্তের মত বিস্বাদ

বলে রাখা ভাল, আমি নেকড়ে মানব
অন্য আর মানুষগুলোর মতই
দাঁত আর নখসহ, মুখ আর মুখোশ সহ
আমারও আছে শয়তান; আমারও আছে ঈশ্বর
তবে বালকের অভিমানের মত ঠিক এপিঠ ওপিঠ নয়
আবার পূর্ণ-বয়স্কা স্তনের মত সবদিকই নয়
তারা আমার নিকট বন্ধু, শৈশবের খেলনার মত
মনোরোম এবং দ্বি-চারী
আমি তাদের মতই হাতড়ে বেড়াই স্বপ্নের অভিঘাত
মানবীয় দু:স্বপ্নে আর প্রেমিক থাবায়

আমাকে যারা শুয়ে থাকতে দেখ
পার্কের বেঞ্চে, ভিক্ষুকের প্লাস্টিকে অথবা স্তম্ভগুলোর বেদীতে
বিশেষত তাদের উদ্দেশ্যেই;
তোমরা এখনো নিশ্চিত হতে পারনি
জানতে পারনি
ভিড়ে কিংবা একাকিত্বে কোথায় তোমাদের স্থান
গোত্রপতির সন্ধানে এখনো তোমাদের ক্লান- চোখগুলো ম্লান
অথচ ক্লান্ত হওয়া দৈনন্দিনতার মতই
স্রোতে, বিপরীতে, হেঁটে, চলে, লাশ হয়ে
অনেকটা গর্ভপাতের মত
কখনো বেদনাদায়ী কখনো পরিত্রাণী সুখ

তবুও দ্বিচারী আমি নই পুরোটুকু
তোমরা যারা বিভ্রান্ত, তাদের জন্যই বলা
বহুগামী আমি মানুষের মতই;
বালকে, পুরুষে, বয়সে, নারীতে এবং হিজড়ায়
অথচ কোনটাতেই শয়তানের মত একনিষ্ঠ নই
অসৎও আমি পুরোটুকুই
কেবল কামড় আর ক্ষুধাটুকু ছাড়া
হৃদয় আর রক্তের স্বাদেই আমার উপসম
উপাচারের বাহুল্যটুকুও তোমাদেরই অনুকম্পা
সমাজ সভ্যতা ও সংস্কৃতির মত মোলায়েম গালি

তাই পূর্ণিমার চাঁদের মত হিংস্র এই পাঠ
কেবল মাত্র তাদেরই জন্য;
যারা নিশুতি রাতের দু:স্বপ্ন নিয়ে হেঁটে বেড়ায়
ভর দুপুরে, মাঝ রাস্তায় আর ঝিমুনী ধরা বাসে
যারা সূর্য্য দেখলে এখনো মল বলে বিভ্রান্ত হয়
ভয় আর ভিড়ে মিশে যায় অবলীলায়
বিশেষত সেইসব বিভ্রান্তের জন্যই বলা;
পাল্টে গেছে পুরাতন পৃথিবী, বদলে যাচ্ছে স্থানিক নিয়ম
অভ্রান্ত চন্দ্রালোকে নয়
র্রৌদ্র্যদগ্ধ দুপুরেই এখন নেকড়ে মানব হানা দেয়

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৪:০১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×