somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা বিষয়ক একটি ক্ষুদ্র ব্লগ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা কি?

ভালোবাসা কি এই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে এক তরুণ উপস্থিত হল এক বৃদ্ধের কাছে। অস্থির তরুণ সম্প্রতি ছ্যাকা খেয়েছে আর তারপর থেকেই ভালোবাসা কি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

সে প্রথমেই জিগ্গেস করল, "আচ্ছা বুড়ো ভালোবাসা কি?"
বুড়ো উত্তর না দিয়ে বলল, "তুমি কখনো সমুদ্রে গিয়েছো?"
তরুণ বলল, "আলবৎ গিয়েছি, ভালোবাসা হল সমুদ্রের ঢেউএর মত, আছড়ে পরে বুকের ভেতর।"
বুড়ো কিছুটা হেসে বলল, "তুমি সমুদ্রের শান্ত রূপ কখনো দেখেছো?"
তরুণ বলল, "না, সমুদ্র কখনো শান্ত হয় নাকি?"
বুড়ো এবারে বলল, "আচ্ছা তুমি পাহাড়ে গিয়েছো?"
তরুণ বলল, "অবশ্যই গিয়েছি, প্রেমিকার মন পাওয়া পাহাড়ের উপরে ওঠার মতই কষ্টের।"
বুড়ো কিছুটা হেসে বলল, "পাড়ারের চূড়ায় উঠে তোমার কেমন মনে হয়েছে?"
তরুণ বলল, "অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, তবে মনে হয়েছিল বিশ্বজয় করে ফেলেছি।"
বুড়ো কিছুটা হেসে বলল, " তুমি কখনো কোন দ্বীপে গেয়েছো?"
তরুণ উচ্ছসিত হয়ে বলল, "অবশ্যই! গত পিকনিকেই তো গিয়েছি। বন্ধুরা মিলে খুব মজা হয়েছে। কিন্তু এটার সাথে ভালোবাসার সর্ম্পক কি?"
বুড়ো এবারে বলল, "আচ্ছা বৃষ্টির পানিকে কখনো পদ্ম পাতায় বা কচু পাতায় ধরে রেখেছো?"
তরুণ বলল, "এসব পুরোনো দিনের বিষয়, আমি শহরে মানুষ হয়েছি । এখানে বৃষ্টি হয় আর শহর কাদা হয়ে যায় আমার ভালো লাগেনা ।"
তরুণ এর মধ্যে অনেক অস্থির হয়ে গিয়েছে, সে একটু বিরক্তি নিয়েই বলল, "এসব বৃষ্টি, পানি, পাহাড় দিয়ে আপনি কি বুঝতে চাইছেন আমি বুঝতে পারছিনা।"
বুড়ো আবারো একটু স্মিত হাসলেন, বললেন "আচ্ছা সরি সরি, শেষ প্রশ্ন, তুমি কি কখনো গার্ডেনিং করেছো? গাছ লাগিয়েছো? একটা গাছকে ধীরে ধীরে যত্ন নিয়ে বড় করেছো?"

তরুণ অস্থির হয়ে গেলেও বুড়োর শেষ প্রশ্নের উত্তরে বলল, "না আমি কোনদিনও গাছ লাগাই নি, এখানে মাঠ ও নাই আর বেসিকালি আমার আগ্রহও নেই তেমন।"

বুড়ো বলল, "তুমি জানতে চাইছিলে ভালোবাসা কি, আমার কাছে ভালোবাসা হল, মহাসমুদ্রের মাঝখানে খাড়া খাড়া পাহাড় দিয়ে ঘেরা একটা দ্বীপের মাঝখানে এক অচীন বৃক্ষের পাতায় জমে থাকা এক বিন্দু জল। এই দ্বীপ রক্ষা করার জন্য, এই বৃক্ষ রক্ষা করার জন্য, এই বিন্দু জল রক্ষা করার জন্য আমি আমার সর্বস্ব বাজি রাখতে প্রস্তুত।"

তরুণ, বুড়োর দিকে তাকিয়ে শ্রাগ করে বলল, "তুমি খ্যাপাটে বুড়ো, পাগল বুড়ো। তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। তারচেয়ে নতুন একটা মেয়ের পিছনে সময় দিলেও লাভ হত।"

বুড়ো তরুণের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, "তুমি আসলে ঠিকই বলেছো। তোমার সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমার হাতে তো অনেক সময় এবারের মত আমাকে মাফ করে দাও। আমার সময়তো বেশি নেই।"
৪৩টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×