somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাইকু ৩

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। চুপ হও ইঁদুর
অন্ধকার আসছে
বেড়াতে

২। স্রোতেই আছো
বাতাসে বা সময়ে
ডুবে কিংবা ভেসে

৩। হাতমোজা খুলে রাখো
বরফ ছোঁও
কিছুনা কিছু ছুঁতে হয়
মানুষের

৪। সবকিছুর শেকড় থাকে
জীবন যেমন
মৃত্যুর শেকড়

৫। শব্দরা ঘুমাক
ওরা মুখের চেয়ে ক্লান্ত

৬। কংক্রীটের ওপারে চাঁদ
চাঁদের নীচে
তোমরা সবাই
ইট কিংবা কংক্রীট

৭। কফির মগে ধোঁয়া
তুমি হাতল
ছলকে তো যাবেই

৮। টেবিল বসে আছে
উঠে দাঁড়াবে
যে কোন সময়

৯। ঘরে রোদ
জলে মেঘ
কেউ নলটা বন্ধ করুক

১০। পোশাক গলে যায়
প্রেমের মতই
প্রেম একটি বস্ত্র

১১। ঘর, দরজা নেই
সবাই নগ্ন
ভাবনা আব্রু

১২। শাড়িটা জেগে আছে
ঘড়িটা ঘুমিয়ে গেছে

১৩। হা করো সাপ
ভেতরে ঘুমোবো

১৪। রক্তে অশ্রু
জীবনের ঘ্রাণ
নোনা

১৫। সমুদ্র ঘুমায়
স্রোতে মাথা রেখে
যেমন ঝিনুক
যেমন মুক্তো

১৬। বালক
ঠিকমত তাকাও
গ্লাসভর্তি পূর্ণ পানশালা

১৭। পোকাদের দেখ
তুমিও তো একটা পোকা
কি নাম তোমার
পোকা?

১৮। অশ্বথ ঝালর দিয়ে আছে
নদীর ওপর
যেমন চাঁদ
মেঘের ওপর

১৯। বৃষ্টি ধুয়ে দেয়
বরফ শুষে নেয়
তুমি কি তবে জল?

২০। অন্দরমহলে
ঝর্ণাধারা
শুদ্ধিস্নানে
সিক্ত ধরা

২১। কাঁটা তুলছি শাড়ির
তুমি দূর্বাঘাস

২২। দারগাহ যেও
পূর্বসূরিরা গেছেন
উত্তর নয়
প্রশ্নের খোঁজে

২৩। দাঁড়িয়ে আছো এতক্ষণ?
তোমাকে পৃথিবীটা লিখে দেব

২৪। মানুষ পশু পছন্দ করে
পশুরা পোষ মানে
বিদ্রোহ করে
তার প্রিয় পশু
মানুষ

২৫। আর তার ছিল
একজোড়া উন্নাসিক
বামন হাত
ঘৃণা এসেছিল
করুণা হয়ে গেল

২৬। ঘরে আমার দুই নারী
তাঁদের
দুই প্রকার পোশাক
আমি নগ্ন

২৭। আয়না পরিষ্কার কর
অযত্নে
ময়লা জমেছে

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫
৩৩টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×