somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন আমরা দেহখুলে দেখা করলাম

২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেহ প'ড়ে আছে গলির পাশে
জীবাশ্ম সাথে নিয়ে
গতকাল যে দেখা হল দৃক-এ
তাতে, আমরা যে তাকালাম
পরস্পরের দিকে
তা, পোস্টার হয়ে ঝুলছে
ডিজিটাল দেয়ালে
থাকবে কিছুক্ষণ, বা কয়েক বেলা
(তারপর)

ঘুম থেকে উঠে বিষণ্ন লাগলো
খুব
যেনবা কতদিন আমাদের
দেখা হয় নাই_

দুইজনার অতীতের ভেতর ঢুকতে ঢুকতে
মনে হল_
কতমুখ, কতহাত, কতঠোঁট
কত আলিঙ্গনই না গেছে
এই দেহের উপর দিয়ে__
এই আস্ত পুস্তকের কোন পাতায়
যে ছিলাম আমরা_
তা খুঁজতে যেয়ে দেখলাম
ঘোলা ঘোলা লাগছে
কিছুতেই পাওয়া যাচ্ছে না_
পরিষ্কার পাতার নম্বর

আমরা হাতরাচ্ছি পরস্পর
স্নায়ুগুলো জড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের
তারগুলোর মতোন
এত তার জড়িয়ে আছে পরস্পর
ধূপখোলা মাঠে সেই যে সঙ্গমরত
সাপেদের ধস্তাধস্তি__
যা-দেখে হেসেছিলাম খুব
তাদের মত জড়াজড়িগুলো
আমরা কি পারবো খুলতে?
আমরা কি পারবো করতে?

এই যে প্রত্নতাত্বিক খোঁজ
তা পেলে কোন মিউজিয়ামে সাঁজিয়ে রাখবো আমরা?
বা, কোন এ্যালবামে?
আমাদের জীবাশ্মগুলো হয়ে উঠবে
কাদের আর্টিফ্যাক্ট?

তোমার খোলাচুল, কানের দুল
আমার মেদ
এই যে গ্রহণ করল পরস্পরকে
তা কি, সাম্য নয়? বল
যা ভেবেছিলাম এতদিন
যা বিভাজন__তাতো একই
ফলে ঠেউতোলা নতুন প্রজন্মের
দিকে
আমরা তাকিয়ে থাকতে পারি

জীবাশ্মপনা মেনে নিয়েছি খুব
তাই টের পাই বাতাসেই
দেহের ইতিহাস
----স্নেহ জাগে
মনে হয় হাত বুলিয়ে দেই,
আর ভাবি বুড়োদের আঙুল কেন
এত পরম কোমল লাগে?
আমার জীবাশ্মগুলো কি
একদিন
এমনি পরম কোমল হবে?

শরৎ চৌধুরী, ২৯শে জানুয়ারি ২০২৩, ঢাকা।



সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×