somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার সাইকো

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলা সিনেমার আবহমান স্যুটকেসে ভ’রে
তোমাকে নিয়ে
দাঁড়িয়ে আছি মেট্রোতে
হালকা ঝাঁকুনি
নরোম বৃষ্টি গতরাতে ঘুমাতে দেয়নি বলে
অথৈ অথৈ নদী রক্তের ভেতর
উথলে উঠছে
তাই
মুখে কোভিডের ভাণ নিয়ে
চুপচাপ সিরিয়াস খুব
যেন মাস্ক নামালেই, বীজাণু বিস্ফোরণ

গালের পাশ দিয়ে ঘষে যাওয়া চোখগুলো ‘জাজি’
তবুও
আমার পিঠের খুশি
ছলকে উঠেছে ঘাড়ে
দুমড়ানো ভীরে
শুধু একজোড়া ওষ্ঠ
আলগোছে কাছে আসলেই
চুষতে পারি নাবিস্কোর মত
উমম!

তেজগাঁও থেকে কপালে লেপ্টে আছে সাবানের সুবাতাস
কারওয়ান বাজারে কিনেছিলাম দুইধারের বটি
এরপর তোমাকে নিয়ে কাটাকুটি
বাকিজল ঝিলে ধুয়ে, ঝকঝকে পরিষ্কার
নরোম বৃষ্টি গতরাতে ঘুমাতে দেয়নি বলে
অথৈ অথৈ নদী রক্তের ভেতর
তাই তোমাকে নিয়ে মেট্রোতে, শক্ত করে স্যুটকেস ধরে
যাচ্ছি

কন্ঠ দিয়ে আসবো প্রথম প্রহরের বেদীতে
উরুদুই ভাঁজ করে পাবলিক লাইব্রেরির সিঁড়িতে
চোখগুলো টিএসসিতে
পিঠ থাকলো ছবিরহাট এ
আর দুহাত ভরে তোমার দুই হাত ধরে হাঁটবো বইমেলায়

আমার ভাবতেই খুশি লাগছে অথৈঅথৈ
উমম!ইশশ!

শরৎ চৌধুরী, ২২শে ফেব্রুয়ারি ২০২৪, হাতিরঝিল, ঢাকা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×