somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় নতুন বৌঠান

০৮ ই মে, ২০১৫ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় নতুন বৌঠান ,
.
পত্রের শুরুতে নমঃস্কার জানাচ্ছি । এই নমঃস্কার গ্রহণ করিবার সাধ্য আপনার আছে কিনা জানিতে আমি অসমর্থ । এই ব্যাপারে ধর্মগ্রন্থ সমূহের ঘাটিবার ইচ্ছা থাকিলেও সেই ইচ্ছাও আজ সুদূর পরাহত । আপনি গত হয়েছেন আজ বহুদিন , অথচ তারপরও আপনার চালচলন বাচন ভঙ্গিমা আজো আমি ভুলিতে পারি নাই , সবই এই হৃদয় কুটুরে জমে আছে । এই বিশাল জমিদার বাড়িতে আপনি যখন পা রাখেন তখন আমি সদ্য মা হারা । মায়ের দুঃখ ভুলিবার চেষ্টায় ভীষণ রৌদ্রের মাঝে আমি ছায়া খোঁজায় রত । আর তখনই আপনি আমার মাথার উপর ছায়া হয়ে আঁচল বিছিয়ে পাশে এসে বসেছেন । আপনার সেই ঋণ আমি আজো শোধিতে পারি নাই । অথচ কতই বা বয়স ছিল আপনার ? আমার চেয়ে এক বছর বেশি ?
.
মাত্র ৮ বছর বয়সে যে বছর আপনি যখন আমার নতুন বৌঠান হয়ে আসেন , সেই বছরেই আপনার জন্য প্রথম বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয়ভাগ কেনা হয়েছিল । আর সেই বিদ্যায় আপনি যে কখন আমাদের মধ্যমনিতে রূপান্তরিত হইয়াছেন তা আমরা আপনার গত হইবার পরে উপলদ্ধি করি । বহু যুগ পরেও আজো নিজের মাঝে প্রশ্ন জাগে আপনার কি এমন বিশেষত্ব ছিল যে এই বাড়ির অজস্র ফুলকে এক সাথে ফুলের তোড়ার বাধনে বাঁধিতে পারিলেন ? উত্তরটি আজো ব্যাখ্যার অতীত ।
.
আপনি ছিলেন আধুনিকা রমণীনা বাঙালী , যিনি রীতিমত সুপারী কাটিতেন, প্রতিদিন তরকারী কাটার আসরে উপস্থিত থাকিতেন, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদেরকে দেখাশোনা করিতেন । কারো জ্বর হলে শিয়রে দাড়িয়ে তাদের সেবা করিতেন আর প্রয়োজনে সবেগে ঘোড়াও চড়িতেন ।
.
নতুন বৌঠান , জানেন আজ আমার লিখা লইয়া , আমার প্রতিভা নিয়া ব্যাপক গবেষণা হয় , অথচ সবই তো আপনারই দেওয়া । আপনি সবসময় আমায় উসকে দিতেন , বলিতেন
.
-“ রবি দেখতে সবচেয়ে কালো আর গলার যে অবস্থা তাতে সে কোনদিন ভালো গান গাইতেই পারবে না , আর কবিতা ? কোনকালে বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারলে জানিও”
.
এত কথা শুনিবার পর আমার শুধু একটাই চেষ্টা থাকিতো কি করে এমন হইব যে, বড় বৌঠান আমার মাঝে আর কোন দোষ ক্রটি খুঁজে পাবেন না । আজ আমার লিখায় কোন দোষ নেই , ক্রটি নেই । আর যখন সেটা উপলব্ধি করিলাম তখন আপনি চিরতরে হারিয়ে গেছেন । সে দুঃখ আজো এই অন্ধকার রজনীতে আমার কন্ঠে বাজে,
.
-"নয়ন সমুখে তুমি নাই
নয়নেরই মাঝখানে নিয়েছো যে ঠাই"
.
এত সুখের মাঝে আপনার কষ্ট ছিল লুকায়িত কারণ আপনি ছিলেন সন্তানহীনা , স্বামীর পরকীয়া মগ্নতা দেখে যাওয়া এক দগ্ধ রমণী ।
.
“যদি কেহ শুধাইত, আমি জানি কী যে সে কহিত
যতদিন বেচে ছিল, আমি জানি কী তারে দহিত”
.
আপনার সকল দুঃখ সুখের একমাত্র সাথী ছিলাম আমি । অথচ শেষমেষ আপনিই আমাকে ফেলে আত্মহত্যা করিলেন ?
.
আপনি চলে গেলেন , জীবনখানা শুন্য হইয়া গেলো । আমার জীবনে গতিপথ বদলে গেলো । সাথে সাথে বদলে গেলো আমার লিখার গতিপথ ।
.
"নতুন বৌঠান" এই শব্দ যুগল কখনো আমার কাছে পুরোন হয়নি । ভবিষৎও হইবে কিনা সন্দেহ । কারণ আমার মনঃতাত্ত্বিক বিকাশে আপনার সে ভূমিকার আজো আমার পাঠকদের কাছে গবেষণা বস্তু । অনেকেই আজও প্রশ্ন করে আপনি কি আমার প্রেমে পড়িয়াছিলেন ? নাহলে আমার বিবাহের কিছু দিন পরেই কেন আত্মহত্যা করিলেন ? উত্তরে আমি হাসি । প্রশ্নটি বরং হওয়া উচিত আমি আপনার প্রেমে পড়িয়াছিলাম কি না ?
.
সেই প্রাচীন কাল হইতে মানুষের সাথে মানুষের অনেক ধরনের সম্পর্ক হইয়াছে । নর ও নারীর সম্পর্ক ও তার ব্যতিক্রম কিছু নহে । সভ্যতার সাথে যুগে যুগে মানুষ তার সম্পর্কগুলোকে আলাদা নাম দিতে ও ব্যাখা করতে শিখেছে । তারপরও একটা কথা থেকেই যায় । সব সম্পর্ককেই কি সব সময় ভাষায় ব্যাখা করা যায়? নাকি সব ভালোলাগাকেই চিরাচরিত নামসবর্স্ব ভালোবাসা বা প্রেমের আবরনে মুড়িয়ে দেয়া যায় ?
.
আপনার আমার সম্পর্ক এমনই । আজ ২৫ শে বৈশাখ । আমার জন্মদিন । আমার জন্মদানে আপনার কোন ভূমিকা না থাকিলেও আমার নবজন্মের সকল ভূমিকা কিন্তু আপনারই করে দেওয়া । এই জগৎ আমায় স্মরণ রেখেছে আমার কার্যে আমার কবিতায় , কেউ কি জানে এর পিছনের কার অবদান বেশি । সেটা আপনি নতুন বৌঠান আপনি ।
.
ইতি আপনার আদুরে দেবর
"রবি"
.
.
.
.
রবী ঠাকুরকে ছুঁতে চাওয়া বোকামী । তাই সেই বোকামী করতে চাইনা । কেবল মনের ভিতর একটি ইচ্ছে । কখনো যদি -
.
"রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন ।
আগে ওকে বারবার দেখেছি লালরঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা ;
আজ পরেছে কালো রেশমের কাপড় ,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে
মনে হল
কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে ,
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে ।
থমকে গেল আমার সমস্ত মনটা ;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে । "
.
মত একটা লিখা লিখতে পারি সেদিন হয়তো মরেও শান্তি পাবো ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৫ রাত ১১:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×