somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হানি ট্র্যাপ

১১ ই মে, ২০১৫ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হানি ট্র্যাপ" শব্দটা সাথে সবাই পরিচিত কি না জানি না . তারপরও গতকাল ঘটে যাওয়া একটা দুদার্ন্ত ঘটনা প্রকাশে শব্দটি ব্যবহার অপরিহার্য বিধায় এর অর্থটা জানা জরুরী । হ্যানি ট্র্যাপের আক্ষরিক অর্থ হল মধুফাঁদ । এখানে মধুফাঁদ আমাদের কাছে বিশেষ অর্থ বহন করে না বলে হ্যানি ট্র্যাপের অর্থ দাড়ায় -- মেয়ে দিয়ে ট্যাপে ফেলানো বা প্রেম ফাঁদে ফেলা ইত্যাদি ।
.
ঘটনার শুরু আমার বন্ধু ইরফানের দুলাভাইয়ের বাইক দিয়ে । উনি এক কাজে বাইকে চড়ে মেডিকেল এসেছিলেন । বাইকটা একটি সি এন জি র পাশে পার্ক করে সিএনজি ওয়ালাকে অল্প কিছু টাকা দিয়ে যান বাইকটা দেখে রাখার জন্য । দুলাভাই ২০ মিনিট পড়ে নেমে দেখে সিএনজি হাপিস , সাথে সাথে বাইকও হাপিস । দুলাভাই সর্তক মানুষ তাই হাসপাতালে উঠার সময় সিএনজির পিছে সিএনজিওয়ালার মোবাইল নাম্বার ও নাম্বার প্লেট টুকে রেখেছিলেন । মোবাইলে কল দেন কিন্তু বেটা কল রিসিভ করে না । একসময় তা বন্ধও করে দেয় । দুলাভাই ইগো সম্পন্ন লোক । উনি জানেন বাইক ফেরত পাবেন না , তারপরও এই সিএনজিওয়ালাকে শায়েস্তা করার জন্য তার পরিচিত পুলিশ বন্ধু , পাঁচলাইশ , কোতয়ালী থানার ওসি ও ডি বি পুলিশকে এই ব্যাপারে এড করে ফেলেন । আর ওরা হ্যানি ট্র্যাপ ফেলে । সিএনজি ওয়ালাটির মোবাইল অফ তবে কল লিষ্ট তাদের হাতে । এই লিষ্টে বাইক চুরি পরবর্তীতে যাকে যাকে কল দেওয়া হয়েছে সবার নাম্বার আছে যার মাঝে একজনকে তারা সি এন জি ওয়ালার কাছের একজন বলে সাসপেক্ট করে ।
.
ওরা এক মেয়েকে দিয়ে ঐ নাম্বারে কল করায় । সুরালো কন্ঠে ছেলেটা ভাদ্র মাসের কুকুরের মত হয়ে পড়ে এবং পরেরদিনই রেড়চিলিতে দেখা করতে রাজী হয়ে পড়ে ।
.
.
বন্ধু ইরফান আমাকে কল করলো মুলত দুটো কারণে । এক - এই টাইপের ঘটনা আমি আগেও ফেইস করেছি । দুই - তার ধারণা ধস্তাধস্তি হলে আমাকে ছেলেটার গায়ের উপর উঠিয়ে দিতে পারলে ছেলেটা ওখানেই চ্যাপটা হয়ে যাবে :-P
.
সে যাইহোক গিয়ে দেখি কোন পুলিশই নেই । অথচ মেয়েটা একা দাড়িয়ে আছে । যথারীতি পুলিশরা অলওয়েজ লেট । আমি আর ইরফান পজিশন নিলাম । মেয়েটা পাশে বেটা এলেই , নাক বরাবর মারবো যেন অন্ধ হয়ে যায় , এরপর মিডল ষ্টাম্প বরাবার কিক , দ্যান গেইম ইজ ওভার । খেয়াল করলাম ঐ "হ্যানি ট্যাপ" মেয়েটি কিছুক্ষণ পর পর আমার দিকে বিশেষ লুক দিচ্ছে । ইরফানকে বিষয়টা বলতেই সে বলল , যে ছেলেটা আসার কথা তারও গায়েও নাকি আমার মত কালো প্যান্ট আর কালো টি সার্ট থাকার কথা । ঢোঁক গিলাম । কাউকে ধরতে না পারলে পরে আমাকেই ধরে নিয়ে যাবে তো ! কথায় বলে বাঘ ছুঁলে আটারো ঘা আর পুলিশ ছুঁলে ,,,, ব্লা ব্লা
.
যথা সময়ে ছেলেটা এলো । কিন্তু জেমস বন্ড হওয়া গেলো না । তার আগের পুলিশ এল এবং রেড়চিলির শতশত কাস্টমারদের মাঝখান থেকে ধরে নিয়ে গেলো । মাঝখান আমার হাত সাফ করাটা মাঠে মারা গেলো ।
.
এত কিছু হয়ে গেলো । উপস্থিত সবার এক্সসাইটেট । অথচ "হ্যানি ট্যাপ" একদম নির্বিকার । এক জলজ্যান্ত ছেলের সাথে বহু প্রমালাপ করে , ছেলেটাকে পটিয়ে , শত শত লোকের সামনে বিনা কথায় ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিলো । কিন্তু তার চোখের পাতা বিন্দুমাত্র কাঁপেনি । সত্য কথা বলতে কি আমি ভীষণ অবাক হয়েছি । জীবনে কোন রূপসীর চোখে মুখে এতটা রুক্ষতা ও নিষ্টুরতা দেখিনি । পুরো ব্যাপারটা সে চরম বিতৃষ্ণার সাথে অবলোকন করলো ।
.
ছেলেটাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে । জানি না তার থেকে কথা কিভাবে আদায় করবে । তবে এতটুকু জানি যে ছেলেটা আগে হোক পরে হোক ছাড়া পাবে সত্য । তবে কোন মেয়ের সাথে মোবাইলে কথা হলেই যে দেখা করা উচিত না সে শিক্ষাটা আশা করি সে পেয়ে গেছে ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×