somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসা (আঃ)/যিশুর হলি গ্রেইল ও হয়রত মুহাম্মদ (সাঃ) এর হলি গ্রেইল (!)

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ইনফোরমেটিভ তথ্য সংক্রান্তই বইয়ের ফ্যান । আর ড্যান ব্রাউনের দ্যা ভিঞ্চিকোডটি আমার কাছে রীতিমত তথ্যের ভান্ডার । এই বইটি শেষ করতে আমার পুরো ১টি দিন লেগেছে । যে তথ্যই পেয়েছি সবই ইন্টারনেট থেকে মিলিয়ে দেখেছি এর কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা । আজকে আমার লিখার বিষয়বস্তু শেষ নবী মুহাম্মদ (সাঃ) এবং ইসা (আঃ) তথা যীশু তাই পুরো ঘটনা বিশ্লেষণ করতে কিছু সূচনা লিখাটা জরুরী ।
.
যারা ভিঞ্চি কোড বইটি ভালো করে পড়েছেন তারা নিশ্চয় জানেন এর পুরো কাহিনী অবর্তীণ হয়েছে মুলত খ্রিষ্ট ধর্মের অনুসারীদের "পবিত্র/হলি গ্রেইল" নিয়ে । এখানে হলি গ্রেইল সম্পর্কে হালকা ধারণা দিই । হলি গ্রেইল হচ্ছে একটি পেয়ালা , যে পেয়ালা করে যিশু/ইসা (আঃ) লাষ্ট সাপারে মদ/জল পান করেন । যদিও ভিঞ্চি কোডে এই হলি গ্রেইল বলতে যীশুর স্ত্রী ম্যারি মাগদালিনের দেহ এবং তার বংশধরের প্রমাণ সরূপ কিছু কাগজপত্র সমল্বিত একটি সমাধি বা ভল্টকে বুঝানো হয়েছে ।
.
তা যাইহোক খ্রিষ্ট ধর্মের মানুষরা সাধারণ অর্থে হলি গ্রেইল তথা পবিত্র পেয়ালাটির খোঁজ ২০০০ বছর ধরে করেছে । কেউ কেউ বা পেয়েছে বলে দাবিও করেছে । কিন্তু এটি আজো কারো হাতে এসেছে বলে সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি ।
.
এখন আসি মুল বিষয়তে । বইটি পড়তে পড়তেই মনে হল আচ্ছা শেষ নবী হয়রত মুহাম্মদ (সাঃ) এর কি এই রকম কোন গ্রেইল কি আছে ? এটলিষ্ট খুঁজতে আগ্রহ জন্মানোর মত । উত্তরটা জানতে ছোটখাট গবেষণা করে ফেলি ।
.
.
.
সুত্রটি হযরত জুবায়ের ইবেন মুতইয়িম (রা) হতে প্রাপ্ত । হয়রত জুবায়ের কুরাইশদের অত্যাচারে ঠিকতে না পেরে সিরিয়ায় চলে যান । সেখানে একটি সিনাগগে (ইহুদিতে উপাসনালয়) আশ্রয় গ্রহণ করেন সেখানকার সন্নাসীদের সরদারের সাথে তার কথা হয় ।
সরদারটি জিজ্ঞাস করেন - তুমি মক্কা মানুষ কিনা ?” উত্তর "হ্যাঁ" হ্যাঁ হওয়াতে সেই সরদারটি তাকে একটি গোপন কক্ষে নিয়ে যান । সেখানে অনেকগুলো ছবি রাখা ছিল । জিজ্ঞাস করলেন , “দেখ তো, এখানে তোমার নবীর ছবি আছে কিনা ?”
.
হয়রত জুবায়ের ভালো করে দেখলেন কিন্তু পেলেন না । সরদারটি উনাকে আরও বড় ঘরে নিয়ে গেলেন, “ খুব ভাল করে দেখতো , এখানে আছে কিনা ?”
.
এবার হয়রত জুবায়ের দেখলেন , এখানে মুহাম্মদ (সা) এর একটি ছবি আছে। একজন মানুষ মুহাম্মদের (সা) কাঁধ জড়িয়ে আছেন । দুজনের হাস্যজ্জল ছবি । সেই ব্যাক্তিটি হলো হয়রত আবু বকর ।
.
.
কাহিনীটা পড়ে আমি রীতিমত হতভম্ভ । মহানবী (সাঃ) ছবি ! অসম্ভব না । সেকালে খ্রিষ্টান ইহুদিরা ভালো ছবি আঁকতে পারতো । তাদের কেউ হয়তো নতুন নবী দাবী করা মুহম্মদ (সাঃ) এর একাধিক ছবি বানিয়ে তাদের ধর্মের ভাইবোনদের কাছে পাঠিয়ে ছিল ।
.
এর পরের কাহিনীটা পাই সম্রাট হিরাক্লিয়াসকে নিয়ে । সংক্ষেপে বলছি - সাহাবী হিশাম ইবনুল আস (রা) সাথে যখন হিরাক্লিয়াসের সাথে দেখা হয় তখন উনি তার প্রসাদে লুকানো একটা চেম্বার থেকে অন্যগুলো নবীর ছবি দেখান যার মাঝে অনেক গুরুত্বপূর্ণ নবী ছিল । সর্বশেষ ছিল মহানবী (সাঃ) এর ছবি ।
.
সুত্র- {নবুয়াতের প্রমাণপঞ্জি, মাওলানা মহিউদ্দিন অনূদিত, পৃষ্ঠা ২০}
.
.
অতত্রব বুঝা যাচ্ছে মহানবী (সাঃ) এর ছবি বাস্তবে অস্তিত্বশীল ছিল , অন্তত এক কালে তো ছিলই । একটু অলীক হলেও , হয়তো আমরাই (মুসলিমরা) এটিকে লুকিয়ে ফেলেছি এবং হয়তো আজো ছবিটি কারো না কারো হাতে এটি আছে , কিন্তু প্রকাশ করা হচ্ছে না বা ছবিগুলো কালের গর্ভে হারিয়ে গেছে । খ্রিস্টানরা ২০০০ বছর থেকে তাদের হলি গ্রেইলের খুঁজে চলেছে । আর আমাদের ধর্মের লোকেরা কিছু খোঁজে না , খুঁজতে চায় না তাই পায় না ।
.
হয়তো এটা একদিক থেকে ভালোই । হয়রত উমর একটি গাছ কেটে ফেলেছিলেন এই বলে যে মহানবী (সাঃ) এই গাছের নিচে দীর্ঘদিন বসেছেন তাই গাছটিকে সবাই ভক্তি করতে করতে শুরু করেছ । যা শিরিক এর অর্ন্তভুক্ত । এখন যদি আমাদের কাছে নবীর ছবিটি থাকতো সেইক্ষেত্রে আমরা কি করতাম তা বলাই বাহুল্য । তবে ইতিহাস ঘেষে যা বুঝলাম এই ছবিটি/ছবিগুলো হয়তো আজো অস্তীত্বশীল । ছবিগুলো সুন্নীদের হাতে নেই বলেই আমার বিশ্বাস থাকলে শিয়াদের হাতেই থাকবে অথবা এমন কারো আছে যে জানেই না ছবিটি মহানবী (সা) এর । এছাড়াও ইন্টারনেটের অনেক অসমর্থিত সুত্রানুসারে সেই সময়ের আঁকা নবীজির একটি ছবি শিয়াদের কাছে আজো আছে । এছাড়া হাদিসেও নবিজির দৈহিক হবহু বর্ণনা দেয়া আছে ।অনেক বিখ্যাত চিত্রকর সেই বর্ণনা অনুযায়ী ছবি এঁকেছেন । সব গুলো ছবিই প্রায় শিয়াদের কাছে থাকা ছবির সাথে মিলে গেছে ।
.
প্যারিসের লুভর মিউজিয়ামে মহানবী (সা) সময়কালের অনেক এরাবিয়ান ছবি আছে যা পরবর্তীতে ক্রুসেডের যুদ্ধে খ্রিষ্টানরা শিয়াদের হতে দখল করে । যার মাঝে মহানবী (সা) এক বা একাধিক থাকাও বিচিত্র নয় ।
.
এখন আসি ধর্মের কথায় । জানি এখন সবাই ইসলাম ছবি নিষিদ্ধ এটা সেটা ইত্যাদি । সব মানলাম । সে ক্ষেত্রে আমাকে এমন একটি তথ্যের খোঁজ দেন যে যেটা প্রমাণ করবে - এই রকম একটি ছবি থাকার সম্ভাবনা শতভাগ শুন্য।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২০
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×