
Inferno (স্পয়লার এলার্ট)
.
ইনর্ফানো মুভিটা দেখে কেন যেন মাথাটা খারাপ হয়ে গেলো । কত কষ্ট করে এই পুরো বইটা পড়লাম আর মুভিটা এটা কেটে কুচি কুচি করে সারাংশতে সাজিয়েছে । যাইহোক .... এটাই স্বাভাবিক । মুভি আর বই তো আর এক হয় না ।
.
কাহিনী সংক্ষেপ - এক উগ্রপন্থী কোটিপতি বাইলোজিষ্ট পৃথিবীকে তার অতিরিক্ত জনসংখ্যার বোঝা থেকে মুক্ত করতে চায় । তাই সে দ্বারস্থ হয়েছে ষোলশ শতাব্দিতে বিলুপ্ত হয়ে যাওয়া ব্ল্যাক ডেথ তথা প্লেগের জীবানুর । যা সে পুণরায় মানুষের মাঝে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে । অতীতে এই ভাইরাস পুরো ইউরোপকে অর্ধেক করে দিয়েছিলো । এবার পুরো পৃথিবীর জনসংখ্যাকে অর্ধেক করে দিবে । তার অনুগামীরা এই পরিকল্পনা বাস্তবায়ন থেকে কেবল একটু দুরে । কোথায় কখন কিভাবে এই তিনটের প্রশ্নের উত্তর খুঁজতে বেড়িয়েছে স্মৃতিভ্রষ্ট রর্বাট ল্যাংডন । তার মধ্যে এক রহস্যময়ী তরুণী বার বার তাকে বিপদে ফেলে চলেছে।
.
ইনফার্নো ২০১৩ সালে প্রকাশিত মার্কিন লেখক ড্যান ব্রাউন রচিত একটি রহস্য, রোমাঞ্চ উপন্যাস। যার উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি করা হয়েছে । ড্যান ব্রাউন তার সৃষ্ট চরিত্র রবার্ট ল্যাংডনকে নিয়ে চতুর্থ বই। এর আগের কিস্তিগুলো হল অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস, দ্য ভিঞ্চি কোড এবং দ্য লস্ট সিম্বল। যার মাঝে অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস, দ্য ভিঞ্চি কোড নিয়ে মুভি হয়েছে ।
.
নিরপেক্ষভাবে বলতে গেলে এই ধরণের ঘটনা (ভাইরাস রিলিজ , পৃথিবী বাঁচানো) সংক্রান্ত মুভি নতুন না । তবে যা এই মুভিটিকে অন্যান্য মুভিগুলো থেকে অনন্য করেছে তা হলে এর ড্যান ব্রাউনের দুদার্ন্ত তথ্য সমৃদ্ধ কাহিনী । বিশেষ করে নরকের স্তরগুলোর বিস্তারিত বর্ণনা । সিম্বল, ইতিহাস আর বাঁকে বাঁকে সাসপেন্সে ভরে রেখেছে মুভির পুরোটুকু । তবে যাদের বইটা পড়া থাকবে তাদের হয়তো আরো বেশি ভালো লাগতে পারে ।

মাই রেটিং - ০৭/১০
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



