
ভুমিকাঃ কৈশোরে তিন গোয়েন্দার সাথে পাল্লা দিয়ে মাসুদ রানা পড়তাম । তবে যেদিন থেকে রকিব হাসান কাজি আনোয়ার হোসেনের সাথে ঝগড়া করে যখন বিদায় নিলেন তখন আমিও তিন গোয়েন্দাকে বিদায় দিলাম । পুরোদমে ঝুঁকে পড়লাম মাসুদ রানার দিকে । পরে রকিব হাসান ফিরে এসেছেন শুনলেও ততদিনে আমি পছন্দের গন্ডি টপকে পাগারপার ।

বিস্তারিতঃ সম্প্রতি জানতে পারলাম জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানাকে নিয়ে মুভি করবে । সত্য কথা বলতে কি - রীতিমত 'আঁতকে' উঠলাম । যতদ্দুর জানি কাজী আনোয়ার হোসেন স্যার 'মাসুদ রানা'র রাইট কাউকে দেন না । কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ মাসুদ রানাকে উপস্থাপনা করা রীতিমত দুঃসাধ্য । তবে কাজী আনোয়ার হোসেন স্যার ইতিহাসে কেবল একবারই মাসুদ রানা করার অনুমতি দিয়েছেন । সেটা ১৯৭৪ সালে ।

আরো বিস্তারিতঃ ১৯৭৪ সালে মাসুদ রানার 'বিস্মরণ' বইয়ের অবলম্বনে 'মাসুদ রানা' নামীয় একটি মুভি মুক্তি পায় । যাতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা ও তাঁর বিপরীতে ছিলেন অলিভিয়া এবং কবরী । কাজী আনোয়ার হোসেন এই চলচ্চিত্রের জন্য ১৯৭৪ সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন । পরবর্তীতে 'মাসুদ রানা ঢাকায়' নামে একটি অশ্লীল চলচ্চিত্রও হয়েছে বলে শুনছি । তবে মনে হয় না এর সাথে কাজী আনোয়ার হোসেনের কোন সংযোগ আছে। যাইহোক জাজ মাল্টিমিডিয়াকে কাজী আনোয়ার হোসেন স্যার রাইট দিয়েছেন তাই বড় কথা । জাজ মাল্টিমিডিয়ার তথ্যমতে -'কাজীদা (!) জাজের উপর আস্থা রেখেছেন । উনার বিশ্বাস জাজ ঠিক মত মাসুদ রানা বানাতে পারবে ।' তিনি ৩টি বইয়ের রাইট দিয়েছেন । ধ্বংস পাহাড় , ভারতনাট্যম ও স্বর্ণমৃগ । জাজ এই ৩টি সিনেমা বানাবে ৫ বছরের মধ্যেই । প্রথম সিনেমার নাম - মাসুদ রানা - ধ্বংস পাহাড় ।

প্লটঃ কাজী আনোয়ার হোসেন স্যার ধ্বংস পাহাড় রচনা করেছিলেন ১৯৬৫ সালের প্রেক্ষাপটে । যখন আন্তর্জাতিক রাজনীতির কারণে ভারত তখন আমাদের শত্রু । আমাদের প্রেসিডেন্ট আইয়ুব খান আসছেন কাপ্তাই বাঁধ উদ্ভোধন করতে । যা উড়িয়ে দেওয়া প্ল্যানিং করছে পাগল বৈজ্ঞানিক কবির চৌধুরী।' দিন যখন পাল্টেছে স্বাভাবিকভাবে কাহিনীর প্লটও পরিবর্তিত হচ্ছে ও হবে ।

উপসংহারঃ সমস্যা হচ্ছে কে হচ্ছে মাসুদ রানা । সোহেল রানাকে রিপ্লেস করে মত কাউকে আমার চোখে পড়ছে না । তবে মুভি যদি শেষমেষ তৈরি হয় তাহলে আমি ঢাকা এ্যাটাকের অভিনেতা তাসকিন রহমানকে রেফার করি । আপাতত অন্য কাউকে যুথসুই মনে হচ্ছে না । মনে করি মুভিটা যদি ঢাকা এটাকের মত হয় তাহলে মাসুদ রানার ইজ্জত কিছুটা হলে রক্ষা পাবে । আফটার অল মাসুদ রানা ইজ্জত এখন জাজের জাজমেন্টের হাতে ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


