somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের যা করা উচিত ছিলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন করা, চাকরিচ্যুত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ইত্যাদি বাদ দিয়ে সবাই এখন দল গোছানোতে ব্যস্ত! প্রত্যেকদিন দেখতেছি নতুন নতুন দলের আমদানি হইতেছে। জুলাইয়ের অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আপনারা এখন দলে দলে ভাগ হয়ে যাচ্ছেন। আপনাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলও শুরু হয়ে গেছে। আর বেশি দেরি নেই যে আপনারা বিভিন্ন দলে ভাগ হয়ে একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিবেন।

আপনারা একেকজন নতুন নতুন দল গঠন করে ফ্যাসিস্ট ও তার দোসরদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা আসলে আপনাদের নিজেদের সাথে নিজেরা প্রতারণা করছেন। প্রতিদিন প্রতারনা করতেছেন নিজেদের আদর্শের সাথে। যদিও আমি আপনাদের এই তথাকথিত আদর্শ নিয়া সেই আগষ্ট থেকেই সন্দিহান ছিলাম। একসময় ভাবলাম আপনারা হয়তো ব্যতিক্রমও হইতে পারেন। তবে ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নেই না। একইরকম ঘটনা ইতিহাসে বারবার পুনরাবৃত্তি হইতে থাকে। আপনারাও ইতিহাস হবেন। এবং সেটা খুব শীগ্রই। ক্ষমতা খুবই খারাপ একটি জিনিস। আমি বাঁইচা থাকলে ইনশাআল্লাহ আপনাদের নিজেগো মধ্যে একটা সেইরকম *য়া মারামারি দেখবো বলে আশা করতেছি।

আপনারা যারা এখনো নিজের আদর্শের সাথে সৎ আছেন এবং অভ্যুত্থানের চেতনা ধারণ করে রেখেছেন- আপনারা আপনার আশেপাশে থাকা আহতদের চিকিৎসা যেন সুস্থভাবে নিশ্চিত হয় তার ব্যবস্থা করুন। চাকরি হারানো শ্রমিক ও চাকরিজীবী ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ভাই-বোনদের পরিবারের খোঁজ রাখুন। ক্ষমতার মোহে বিভ্রান্ত হয়ে নিজেদের পরস্পরের শত্রুতে পরিণত করবেন না।

কিছু মতামত: এই বছরের আগষ্টের মধ্যেই আরেকটি বড়সড় ঝামেলার আশঙ্কা করছি আমি। এই আশঙ্কা সত্যি হইতে পারে যদি আপনারা অলরেডি এজেন্সির প্ল্যানমাফিক দাবার গুটি হয়ে গিয়ে থাকেন আরকি। আর আপনারা নতুন নতুন দল বানাইতে থাকেন। এই অভ্যুত্থানে যাঁরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, আপনাদের দল বানানোর মাঝে নতুন করে তাদের হাত পা গজাবে। অর্থাভাবে যাঁরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেনা তারা নিজে নিজে সুস্থ হয়ে যাবে। আর চিকিৎসা খাতের জন্যে বরাদ্দকৃত- ব্যাংকে জমা থাকা অর্থ আসছে ফাল্গুনে দ্বিগুণ হয়ে ফিরে আসবে আহতদের মাঝে।

ধন্যবাদ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×