somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দেশ (remix)

২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক যে আছে আজব দেশ
সত্যি বটে আজব
শান্তি সেথায় যাচ্ছে কমে
বাড়ছে ক্রমেই গজব।

পথের মাঝে ছোট বড়
খন্দ-খানায় ভরা
বৃষ্টি হলে instantly
fill-up হওয়া সারা!

Man-গর্তের ঢাকনাগুলো
কমই থাকে ঢাকা
দুর্ঘটনা ঘটলে ঘটুক,
মুখগুলো তাও ফাঁকা!

নামলে পথে টেনশনই হয়
নানান রকম ভয়
ছিনতাই তো মামুলি ব্যাপার
Run-overও হয়।

ইভটিজিং আজ যেথায়-সেথায়
রাস্তাঘাটেও ঘটে
করলে protest নেই নিস্তার
ধোলাই জোটে স্পটে।

চড়লে যানে, কে নিশ্চিত
পৌঁছাবে in time?
দুশ্চিন্তায় মুখ হয়ে যায়
stone এর মত lime.

চড়তে হবেই যানবাহনে
নেই তো other উপায়
ট্রাফিক জ্যামের জাল ছিঁড়ে
কে পালিয়ে যাবে কোথায়?

আজব দেশের দিনকাল talk
করব কি ভাই আর,
কারেন্ট নামের বস্তুটাকে
পাওয়া যাওয়াই ভার!
আসলে ভুলে, যায় না ভুলে
যেতে খানিক পর,
দিন-রাত্রি বিরাজ করে
অন্ধকার in ঘর।

কে মরল, কার বা অসুখ
কে বা পরীক্ষায়
কর্তৃপক্ষের হুঁশ আছে/নাই
বোঝা বড়ই দায়!

আসতে পারে হয়তো কভু
তেমন কোন দিন
সারা দেশে দেখা যাবে
এমন কোন scene:
বলবে লোকে, "কাম সারছে!
কারেন্ট গেল সবে,
কে জানে তার মর্জি হবে
আসতে আবার কবে!"

কারেন্ট নাহয় বাদই দিলাম
নামটি যাহার 'জীবন',
অহরহই হচ্ছে সে তো
নানা ব্যামোর কারণ।

আর্সেনিকের evil touch এ
ভুগছে অনেক লোক,
কোথাও পানির সাপ্লাইতে
যাচ্ছে পাওয়া জোঁক!

Bad smell আর বিস্বাদ
এই পানির default feature,
অথোরিটির অবহেলার
করবে কে বা বিচার!

পানির কথা ছাড়ি,
এবার ধরি পলিটিক্স
চিরন্তন এই ঝগড়াঝাটির
আছে কোন fix?

এ বলে ও হ্যান করেছে
যাচ্ছে ভেসে দেশ
ও বলে- কই, সবকিছু ঠিক
চলছে তো দেশ বেশ!

পাল্টাপাল্টি নালিশ-সালিশ
will be going on
forget রাজনীতি,
let us সমাজে দিই মন।

কে যে কারে ধরে আর
কই যে কখন মারে,
এই চিন্তায় আমজনতা
আছি বেজায় ডরে।

দুশ্চিন্তায় পরিবারের
হচ্ছে হারাম ঘুম
‘গুম’ নামের এক পুরান খেলার
পড়েছে বেজায় ধুম।

বাড়ি থেকে হইলে বাহির
ঠিক নাই ঘরে ফেরার
ভয়-চিন্তায় day by day
হচ্ছে জীবন কাবার।

আজব দেশের কেচ্ছা-কথা
একটা-দু’টো নয়
Uncensored বলতে গেলে
‘খবর’ হওয়ার ভয়!

বলা হল অনেক কথাই
থাকল তবু বাকি
আজব দেশের হালচাল তো
জানেই সবাই, নাকি?

নাই ভালো দেশ, নাই তো ভালো
দেশের মানুষজন
আশায় বাঁধা বুক তবুও
আশায় ভরা মন।

সবশেষে এক সত্যি কথা
ভাই রে, বলি শোন্‌-
আজব দেশের মানুষ মোরা
বড়ই আজব মন!

- - - - - - - - - - - - - - - -


also প্রকাশিত on: খোলা ডায়েরি
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×