প্রজন্ম চত্বরে আমার স্বাক্ষর
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম শাহবাগে, জনসমুদ্রে ডুব দিতে। এত ভাল লাগছিল ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ জনতার ভিড়ে মিশে গিয়ে! দারুণ উত্তেজনা অনুভব করছিলাম। সবার মুখেই স্লোগান, প্রতিবাদী গান। অভূতপূর্ব!! এমনকি বারডেমের সামনে রাস্তার বিভাজকের পাশে বস্তা নিয়ে বসে থাকা এক (আপাতঃ) আধপাগলী টোকাইয়ের মুখেও জড়ানো স্বরে স্লোগানের জবাব! এই তো আন্দোলন!
রাস্তার ওপর বিছানো সাদা কাপড়ে অনেকেই স্বাক্ষর করেছেন দেখলাম। পাশেই একটা টেবিলে মোমবাতি জ্বালিয়ে দু'টি খাতায় স্বাক্ষর সংগ্রহ চলছে। আমি লিখলামঃ
মানুষ জাগছে! প্রজন্ম চত্বরে জেগে উঠেছে নতুন প্রজন্ম। আর এই প্রজন্মের হাতেই কবর হবে সকল রাজনৈতিক অপশক্তি ও রাজাকারের।মনে মনে ভাবছিলাম, ওই দু'টি খাতার স্বাক্ষরগুলো ফটোকপি করে যদি BAL, BNP আর জামাতের সদর দপ্তরে বিলি করা যেত, নেহাত মন্দ হত না, কি বলেন? সচেতন মানুষের কাছে তাদের অবস্থান কোথায়, গ্রহণযোগ্যতা কতটুকু, কিছুটা ধারণা পেত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন