আমাদের অহিংসতা বনাম রাজাকারি সহিংসতা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ভাই নিরীহ একজন মানুষ। দেশের বর্তমান ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছি। রাজনৈতিক দলগুলোর (নিকট) অতীত ও বর্তমান (সাম্প্রতিক) আচরণ/কর্মকাণ্ড দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। সঙ্গে যোগ হয়েছে প্রজন্ম চত্বর আন্দোলন। শুরু থেকেই আমি এই আন্দোলনের সমর্থক। শাহবাগের ডাকে সারা দেশের মানুষের 'জেগে ওঠা' দেখে আমি অভিভূত। তবে ইদানিং একটা কথা মাথায় ঘুরছে- রাজাকারি সহিংসতার বিপরীতে আমাদের এই অহিংসতা কতক্ষণ টেকসই হবে? এরমধ্যেই একজন ভিকটিম হয়েছে। তালিকায় নাকি আরো ১৭ জন আছে!! আমি কল্পনাও করতে পারছি না আগামী দু'-তিন মাসের মধ্যে সারাদেশের অবস্থা কী দাঁড়াতে পারে! শাহবাগের অহিংস আন্দোলনের প্রতি (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) সহিংস আঁচড় দিয়ে কি পাল্টা সহিংসতার দিকেই আমাদেরকে উস্কে দেয়া হচ্ছে না? একটা পাগলা কুকুর আপনাকে কামড় দিলে আপনি কি তা দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকবেন যতক্ষণ নিজে থেকে কুকুরটা না ছাড়ে? নাকি মুগুরের গদাম দিয়ে আপনার পায়ের সঙ্গে কুকুরের সন্ধির আশু বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন?
মনে হচ্ছে Do or Die এর সময় ঘনিয়ে এসেছে!
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুন