somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিফলেট ও আমরা

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইজান, আমাকে একটু বলবেন একটা লিফলেটের ওজন কত হয়?

তাড়াহুড়া নাই, ভেবেচিন্তেই বলেন।

জুম'আর নামাজের পর মসজিদের বাইরে কোনো কোনো প্রতিষ্ঠানের প্রচারণামূলক যে পাতলা পাতলা চকচকে রঙিন কাগজগুলো আপনার দিকে বাড়িয়ে দেয়া হয়, লুফে নেয়াটা কি আপনার জন্য খুব জরুরী? হাতে নেয়ার আগে একটা নজর তো ওই কাগজটার ওপর পড়েই, তাই না? ধরলাম সেটা কোনো স্কুল বা কোচিং এর লিফলেট। সেই মুহূর্তে একটুও কি কাজ করে না মাথায় যে এটা আপনার আদৌ কাজে লাগবে কিনা? অবচেতনে কোনো সূক্ষ্ণ বার্তাও কি আপনার মস্তিষ্কে পৌঁছায় না যে এই প্রচারণা আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য?

আচ্ছা, ধরলাম আপনার মাথা কাজ করেনি। সাগ্রহে আপনি 'ফ্রি মাল'টা কবুল করলেন। দেখলেন এপিঠ/ওপিঠ। এবার মাথা ঠিকঠাক কাজ করে আপনাকে সিগন্যাল দিল যে এই লিফলেট আপনার দরকার নেই।

কি করলেন তখন?

সেখানেই ফেলে দিলেন! রাস্তায়....... মানুষের চলাচলের জায়গায়!

কেন ভাই? বাসা পর্যন্ত হাতে ধরে নিয়ে যাওয়া কি এতই কঠিন হত? অতই কি ভারী? ঝুড়ি/বালতি না থাক, নিদেনপক্ষে একটা পলিথিন তো রাখা থাকে ময়লা ফেলার জন্য? তার মধ্যে কি ফেলতে পারতেন না? নাকি আপনি এমন প্যারাডাইসে থাকেন যেখানে কোনো ময়লাই জমে না আর সেজন্য রাস্তাতেই ফেলে যান?

আপনি ফেললেন, আপনার আশেপাশে থাকা আরো কয়েকজন ফেলল। কেউ ওখানে দাঁড়িয়েই, কেউবা একটু সামনে এগিয়ে। কিন্তু রাস্তার ওপরেই!

উচ্ছিষ্ট নিক্ষেপের এই সম্মিলিত 'উদ্যোগ'-এর ফল কি হয়, জানেন?

বোধের অবমাননা হয়, সমাজের অবমাননা হয়, এমনকি ধর্মেরও! কেননা ইসলাম কখনোই কোনোরকম নোংরামো সমর্থন করে না। আর আপনি সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ জায়গা (মসজিদ) থেকে শ্রেষ্ঠ নামাজ পড়ে বের হয়েই অসভ্যের মত একটা নোংরা কাজ করে বসেন। অবলীলায়!!

আগামী জুম'আয় আবারো যখন আপনি আরেকটা (বা কয়েকটা) লিফলেট রাস্তায় ফেলে আসবেন, যদি সম্ভব হয় ১৫-২০ মিনিট পর ওই জায়গাটায় গিয়ে একটা নজর বুলিয়ে নিবেন। যদি আপনার মধ্যে ন্যূনতম পরিচ্ছন্নতাবোধ থাকে, অন্ততঃ একবার হলেও আপনার মনে হতে পারে কিংবা মুখে অস্ফুটে বেরিয়ে আসতে পারে,

"এহ্‌... কী অবস্থা!!!"

জাতীয় স্বার্থের পক্ষে পরিবেশ আন্দোলনে জোরসে সমর্থন জানান, প্রোফাইল পিকচার বদলে ফেলেন, কভার ফটো ঝুলিয়ে দেন...... আর ফাঁকতালে নিজের এলাকার পরিবেশ নিজের হাতেই নষ্ট করেন।

চমৎকার, ভাই.... চমৎকার!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×