স্বর্ণলতার মত আষ্টে-পৃষ্ঠে
জড়িয়ে আছো আমার সারা গায়।
আমার মেধা-মননে,
আমার সমগ্র অস্তিত্বে,
চিন্তা-চেতনায় ও ভালবাসায়।
ছাড়া নাহি যায়,
ছেঁড়া নাহি যায়,
শুধু চুপ করে ঠায় দাড়িয়ে
অনুভব করা যায়।
ভালবাসার ভার বহন করা দায়।
সবটুকু জীবনীশক্তি
সবটুকু রক্তরস
নীজেকে নিঃশেষ করে
দিয়ে যাব অকাতরে
তারপর চলে যাব চিরতরে
তোমাকে হৃষ্টপুষ্ট করে।
লেখার সময়: বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
লেখার স্থানঃ এলেঙ্গা, টাঙ্গাইল

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


