somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

এ কে সরকার শাওন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের গোপালপুরে জন্মগ্রহন করেন। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিনী ছিলেন।nnশিক্ষা জীবনের শুরু ঝালকাঠির উদ্ধোধন হাই স্কুলে। ১৯৮৩ সা

আমার পরিসংখ্যান

এ কে সরকার শাওন
quote icon
Writer, Organizer & Creative Director
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জনতার জোর

লিখেছেন এ কে সরকার শাওন, ১৬ ই মে, ২০২২ রাত ৯:০৭

মানুষ কি না পশু এটা
চিনতে হচ্ছে কষ্ট!
হারামীর পোলা চোরের চ্যালা
কি রিষ্টপুষ্ট!

তেল মেরে তেলতেলে
শরীরে কি চিকনাই!
মেদ ভুঁড়ি কি ভারী,
চেহারায় কি রোশনাই!

সাগর বক্ষে মুক্তার দানা
সিলোন ছিলো পান্না!
সোনায় মোড়ানো দেশটাতে
আজ হাহাকার আর কান্না!

লুটেপুটে চেটে খেয়ে
দেশটা করেছে রিক্ত;
পশুর দুঃখে মন কাঁদে না
দু’চোখ হয় না সিক্ত!

শান্ত জনতা উন্মত্ত হয়ে
খুলছে গায়ের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

লাল টিপ

লিখেছেন এ কে সরকার শাওন, ১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৭

সবুজ জমিনে লাল টিপ
শহীদের জমাট বাঁধা রক্ত!
তাদের স্মরিয়ে টিপ পরি
আমি দেশপ্রেমে অনুরক্ত

দুর্জনের কুনজর এড়াতে
মা শিশুর কপালে দেয় টিপ!
ঝলমলে সে টিপ যেন
চাঁদমুখের রত্নদ্বীপ!

আমার কাছে দেশ মাতা
টিপে পাই মায়ের ছোঁয়া!
শ্রী বর্ধনেও টিপ অনন্য
তাই টিপে এতো মায়া!

টিপ পরবো কি পরবোনা
তুই কে বলার অনাহুত?
হিংসা হলে মরগে জ্বলে
দূর হ ব্যাটা অচ্ছুত!

নিজের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

সামান্য বিষয়

লিখেছেন এ কে সরকার শাওন, ১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫২

আগুন জ্বলছে মানুষ পুড়ছে
আকাশ ঢেকেছে ধোঁয়ায়;
বুক চাপড়িয়ে মা কাঁদছে
পাষাণ বনেছে বাবায়!
এগুলো স্বাভাবিক ব্যাপার
কারো যেন নাই কোন দায়!

জগলু লিখেছে ছাই ভস্ম
আজ খবরের পাতায়!
কাল শ্রমিক ঠোঙা বানাবে
হারাবে কালে খেয়ায়!

দু'টো মরেছে কি হয়েছে?
দিয়ে দেবো ক'টা টাকা;
না হয় দিয়ে দেব চাকরী;
বাকী সব ঢেকে দিবো
উপরে দিয়ে উপরি!

একটি বিষয় মাথায় আসে না
একটি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

বিশ্ব কুলাঙ্গার

লিখেছেন এ কে সরকার শাওন, ৩০ শে মে, ২০২১ দুপুর ১:৩৭

একদম চুপ শালা, তুই ধনকুবের
তাতে আমার কি যায় আসে?
আমি তো আছি বেশ একচালাতে
আগাগোড়া সৎ সততার নির্যাসে;
দেশ মাতাকে ভালবেসে!

তুই তো নিখাদ ঠগবাজ,
ভ্যাট ট্যাক্স ফাঁকিবাজ!
মানুষ জানে তুই মহান;
আমি জানি তুই রংবাজ ;
দালাল, চামচা, ফাঁপরবাজ!

তোকে সাধু ফেরেস্তা ভেবে
সবাই কাঁধে নিয়েই নাচে!
আমি জানি তুই কতো বড় জারজ
সুযোগ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩১ বার পঠিত     like!

একটি চিটা ধানের তরে

লিখেছেন এ কে সরকার শাওন, ৩০ শে মে, ২০২১ দুপুর ১:৩০


আকাশ ফেটে ঠিকরে পড়ছে
জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ!
যেন এক সাথে ঝলসে উঠা
শত গুলি শেলের বারুদ!
মনে হয় আগুন জ্বেলেছে
শিনার কুশপুত্র খল নমরুদ!

উত্তপ্ত পিঠে গলিত লাভায়
অনায়াসে যায় অমলেট ভাজা!
বলতো বাবু, কত শত বছর
শীতল রুমে বাবুগিরি করলে
ফলানো যায় একটি ফুল তাজা?

এমনি করে রোদে পুড়ে
ঝড় বৃষ্টিতে পঁচে গলে
শীতে কুঁকড়ে গিয়ে
তামাটে শরীরে কৃষক গায়
ফসল ফলানোর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫০ বার পঠিত     like!

সবই তার হোক

লিখেছেন এ কে সরকার শাওন, ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৬

মন বলছে প্রতিনিয়ত
ছুতোয় এড়িয়ে চলো;
দ্বৈরথে চড়ার চেয়ে বরং
খোলামেলা বলা ভালো।

কারো চলার সরল রেখায়
বাঁধা হবো না কোন কালে,
করিব না তাঁর পথ পিচ্ছিল,
দু'চোখের তপ্ত নোনাজলে!

কারো মনের বাঁশীতে যদি
সুরের লহরী আর না ছড়ায়,
ভুল করেও কোন অবসরে!
তবে কি লাভ তাঁকে মনের
ক্যানভাসে ধরে চিরতরে?
সে যাক চলে দূরে বহুদূরে!

তাঁর বিরহে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

"ব" তে বাপ

লিখেছেন এ কে সরকার শাওন, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪২

"ব" তে বোকা নয় বিজ্ঞ,
জন্মদাতা বাপ বৎস!
বীর, বাঙ্গালী, বাংলা লিখতে
"ব" ই বড় উৎস!

"ব" তে বই, "ব" তে বুদ্ধি ,
বঙ্গবন্ধু, বিবেক, বাংলাদেশ!
"ব" তে বর, বধূ, বুবু,
বিধি, বিধান, বন্ধু, বেশ!

"ব" তে বেণুর বংশী,
বন্ধন, বক্ষ, বিজয়!
"ব" তে বীণা , বপন, বর্ষা ,
বচন, বয়ন, বিনয়!

বক, বকুল, বন, বইঠা,
"ব" দিয়েই শুরু বাছা,
বসত, বরণ,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

ফেরার পথ নাই

লিখেছেন এ কে সরকার শাওন, ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৯:০০


লেখক সমরেশ মজুমদারের একটি লিখায় নীচের চারটি লাইন (তুলশী দাসের দোঁহা) জগলুর খুব মনে ধরেছিলঃ-
"প্রথম প্রহরে সবাই জাগে,
দ্বিতীয় প্রহরে ভোগী।
তৃতীয় প্রহরে তস্কর জাগে
চতুর্থ প্রহরে যোগী।"

প্রথম ও দ্বিতীয় প্রহরের কথা না হয় বাদই দিলো। জগলু তস্কর নয় যোগীও নয় তবু মাঝে মধ্যেই রাত্রির তৃতীয় ও ৪র্থ প্রহরে তার ঘুম ভেঙ্গে যায়।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

জ্যোতির্ময় অন্তর

লিখেছেন এ কে সরকার শাওন, ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

তরুলতা, ফুল, পাখি,
তারা, শশী, সখা, সখী
আকাশ, গিরি, নদী, সাগর
কবির চোখে সবই সুন্দর
যদি থাকে আকাশসম
সুনির্মল অন্তর!

কাব্য-কবিতা, সুর ও ছন্দ,
রূপালী চাঁদের কল্প-কথা
নির্ঝরিণীর সুরলিপি,
সাঁঝের বেলায় গোধুলীগাথা,
প্রেমীর চোখে সবই সুন্দর;
যদি থাকে মনের রাজ্যে
ভালবাসার বর!

প্রিয়ার গলে চন্দ্রাহার
অপার সৌন্দর্যের আঁধার,
কর্ণলতিকায় ঝুমকো জোড়া
ফুল কাননের বাহার,
তাঁর বাঁকা হাঁসির
কলকলানি যেন বর্ণাধার!
অনুভবে পাবে সে ই যার আছে
হৃদয়ঙ্গমের ধার!

সুনীল আকাশের বুক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

চলে যাব চিরতরে

লিখেছেন এ কে সরকার শাওন, ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

স্বর্ণলতার মত আষ্টে-পৃষ্ঠে
জড়িয়ে আছো আমার সারা গায়।
আমার মেধা-মননে,
আমার সমগ্র অস্তিত্বে,
চিন্তা-চেতনায় ও ভালবাসায়।

ছাড়া নাহি যায়,
ছেঁড়া নাহি যায়,
শুধু চুপ করে ঠায় দাড়িয়ে
অনুভব করা যায়।
ভালবাসার ভার বহন করা দায়।

সবটুকু জীবনীশক্তি
সবটুকু রক্তরস
নীজেকে নিঃশেষ করে
দিয়ে যাব অকাতরে
তারপর চলে যাব চিরতরে
তোমাকে হৃষ্টপুষ্ট করে।


লেখার সময়: বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
লেখার স্থানঃ এলেঙ্গা, টাঙ্গাইল


বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

বিষ-বৃষ্টি

লিখেছেন এ কে সরকার শাওন, ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩


বাহিরে বৃষ্টির শব্দ।
তুমি জানালার পর্দাটা
দু'হাতে দু'দিকে সরিয়ে,
একটি অপূর্ব "হি হি"
হাসির ঝিলিক ছড়িয়ে,
অপরূপ গ্রীবাদেশ বাকিয়ে,
ডান হাতে মুখের সামনের
চুলগুলি সরিয়ে,
শোনালে একটি অমিয় বাণী
"দারুন না!"


আমি বলেছিলাম, "কোনটা?
তুমি না বৃষ্টির রিমঝিম?"
একটি অপূর্ব ঠমক
দিয়ে বললে, "দু'টোই!"
আমি বলেছিলাম, "তুমিই বেশী,
দু'টো নয় মোটেই"!



সেই কবেকার কথা!
আজ তিটলী'র প্রভাবে
এখানে বৃষ্টি ঝরছে
অঝোর ধারায়
রিমঝিম শব্দে
সবাই বিমোহিত হয়।



আমার মনে ঝড় বয়ে
সব লন্ড-ভন্ড... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

সাহিত্য ও কবিতার কথা

লিখেছেন এ কে সরকার শাওন, ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৫

বিশ্বে এখন চলছে কলি কালের ভাড়ামীর যুগ। কি নাটকে কি চলচ্চিত্রে কি কবিতায় বা গানে সবখানেই ভাড়ামী আর ভাড়ামী। ভাড়ামীতেও মনে হয় পোষাচ্ছে না। সব অশ্লীলতার দিকে চলে যাচ্ছে! বদন বইয়ের ভিডিও ট্যাবে ও ইউটিউবে সহজলভ্য অশ্লীলতার ছড়াছড়ি। এসবের বিরুদ্ধে কারো কোন জোরালো বক্তব্য দেখিনা। ওখানেও যে ব্যবসা! যেন তেন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

নির্বাসিত গোধূলী

লিখেছেন এ কে সরকার শাওন, ১২ ই মার্চ, ২০২০ রাত ৮:৫২

জগলু ঢাকার বাহিরে প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনশ ফুট রাস্তা দিয়ে অফিসে যাতায়ত করে। যতবার আসা যাওয়া করে ততবারই তার মনে হয় পূর্বাচল একটি কৃত্তিম-শৌখিন শহর হতে যাচ্ছে। পাকিস্তানের মত হঠাৎ গজানো স্থান। স্বার্থপরতা ও ধনী-গরীব বিভাজন দোষে দুষ্ট! ভারতের কয়েকটি রাজ্য নিয়ে হঠাৎ পাকিস্তান গজিয়েছিল। ইংরেজদের শাসনের মূলনীতি ছিল, “Divide... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

"৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস: নারী তুমি অনন্যা"

লিখেছেন এ কে সরকার শাওন, ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
২০২০ সাল বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য ঘোচানোর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। তাই
এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য বা স্লোগান নির্ধারণ করা হয়েছে, "আমি প্রজন্মের সমতা: মহিলাদের অধিকারকে উপলব্ধি করছি!" ইংরেজী অনুবাদ করলে দাড়ায়, "I am Generation Equality: Realizing... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

পূর্বাচলে সবুজ সাদা পোষাকের পাখীদের সাথে একুশ পালন

লিখেছেন এ কে সরকার শাওন, ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২

এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি শুক্রবার ছিল। শুক্রবারে ধর্মীয়, পারিবারিক, সামাজিক ও ব্যাক্তিগত অনেক কাজের চাপ থাকে। পুরো দিনটি কাজ ছুটির আমেজে কাটানো যায় না। বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে এটা সেটা করতে করতে রাত ১১টা বেজে গেল। শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল। রাত ১২ টায় পাড়ার শহীদ মিনারে ফুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮৬৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ