একটি চিটা ধানের তরে
৩০ শে মে, ২০২১ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ ফেটে ঠিকরে পড়ছে
জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ!
যেন এক সাথে ঝলসে উঠা
শত গুলি শেলের বারুদ!
মনে হয় আগুন জ্বেলেছে
শিনার কুশপুত্র খল নমরুদ!
উত্তপ্ত পিঠে গলিত লাভায়
অনায়াসে যায় অমলেট ভাজা!
বলতো বাবু, কত শত বছর
শীতল রুমে বাবুগিরি করলে
ফলানো যায় একটি ফুল তাজা?
এমনি করে রোদে পুড়ে
ঝড় বৃষ্টিতে পঁচে গলে
শীতে কুঁকড়ে গিয়ে
তামাটে শরীরে কৃষক গায়
ফসল ফলানোর গান!
জগলুর মন ভাবে ক্ষনে ক্ষন
কত শত কোটি বছর
লেফট রাইট করলে
ফলানো যায় বাবু
মাত্র একটি চিটা ধান?
পান্তা খেয়ে মুড়ি চিবিয়ে
মুখের হাসি সদা অম্লান!
সত্য ন্যায়ের ঝান্ডাধারী
নিরলস খাটে দিন রাত
মিটায় খাদ্যের সংস্থান!
দেশের তরে জীবন বিলিয়ে
ওরা তিলে তিলে হয় শেষ!
অকর্মারা গলাবাজি করে
লুটে পুটে চেটে খেয়ে
দেশকে করে নিঃশেষ!
তাঁরা বীর তাঁরাই ধীমান
তাঁরাই পুরুষোত্তম মহান!
যাদের অন্নে আমরা পালিত
মনপ্রানে গাই তাঁদের জয়গান!
কবিতাঃ একটি চিটা ধানের তরে
কাব্যগ্রন্থঃ চেয়ার ও চোর
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
২২ মে ২০২১

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস...
...বাকিটুকু পড়ুন