জ্যোতির্ময় অন্তর
০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তরুলতা, ফুল, পাখি,
তারা, শশী, সখা, সখী
আকাশ, গিরি, নদী, সাগর
কবির চোখে সবই সুন্দর
যদি থাকে আকাশসম
সুনির্মল অন্তর!
কাব্য-কবিতা, সুর ও ছন্দ,
রূপালী চাঁদের কল্প-কথা
নির্ঝরিণীর সুরলিপি,
সাঁঝের বেলায় গোধুলীগাথা,
প্রেমীর চোখে সবই সুন্দর;
যদি থাকে মনের রাজ্যে
ভালবাসার বর!
প্রিয়ার গলে চন্দ্রাহার
অপার সৌন্দর্যের আঁধার,
কর্ণলতিকায় ঝুমকো জোড়া
ফুল কাননের বাহার,
তাঁর বাঁকা হাঁসির
কলকলানি যেন বর্ণাধার!
অনুভবে পাবে সে ই যার আছে
হৃদয়ঙ্গমের ধার!
সুনীল আকাশের বুক চিড়ে,
বিহঙ্গের ডানা মেলে দূরে চলা;
তারকারাজির মিটিমিটি হাঁসি
জোনাকির ঝিকিমিকি খেলা,
অপার সৌন্দর্যময় রাতের আঁধার!
কবির দু'চোখে সবই সুন্দর;
তাঁর আছে সহজ সরল
জ্যোতির্ময় অন্তর!
প্রতিকূলে রণভূমে,
যাবৎজীবন নির্বাসনে,
দ্বীপান্তরে গহীন বনে,
নিকষকালো গভীর রাতে,
কবির মনের আলোয়
বাজে সুরের সূধাকর;
যদি থাকে মন মানসীর
প্রেরণা নিরন্তর!
০৯ আগস্ট ২০১৯
শাওনাজ, উত্তরখান, ঢাকা-১২৩০

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস...
...বাকিটুকু পড়ুন