জনতার জোর
১৬ ই মে, ২০২২ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ কি না পশু এটা
চিনতে হচ্ছে কষ্ট!
হারামীর পোলা চোরের চ্যালা
কি রিষ্টপুষ্ট!
তেল মেরে তেলতেলে
শরীরে কি চিকনাই!
মেদ ভুঁড়ি কি ভারী,
চেহারায় কি রোশনাই!
সাগর বক্ষে মুক্তার দানা
সিলোন ছিলো পান্না!
সোনায় মোড়ানো দেশটাতে
আজ হাহাকার আর কান্না!
লুটেপুটে চেটে খেয়ে
দেশটা করেছে রিক্ত;
পশুর দুঃখে মন কাঁদে না
দু’চোখ হয় না সিক্ত!
শান্ত জনতা উন্মত্ত হয়ে
খুলছে গায়ের চামড়া!
হাড় ভাংছে, মাংস তুলছে,
রাস্তায় নিস্তেজ দামড়া!
স্বৈরাচারী লুটপাটের
নিশ্চিত করুণ পরিণতি!
দেখে দেখে চোখ জুড়ায়
দেহে বাড়ায় গতি!
প্রকৃতির বিচার বড় বিচার
দু'দিন আগে কি'বা পরে!
বাচালরা যে বড় মাকাল
জনতাই প্রমান করে!
দেশে বিদেশে ভন্ড যতো
চামচিকা হারামখোর;
ওদের দেখে শিক্ষা নে,
দেখ জনতার জোর!
কবিতাঃ জনতার জোর
কাব্যগ্রন্থঃ চেয়ার ও চোর
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
১২ মে ২০২২

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২২ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস...
...বাকিটুকু পড়ুন