প্রতিটি মানুষ তার কল্পনার দেশে কিছু রং নিয়ে খেলা করে। আর অন্যান্যদের মত আমিও করছি অনবরত। আসলে মনে মনে রং নিয়ে খেলা করার আনন্দেই আলাদা। এসব রং-এর আবার প্রতিটির রয়েছে স্বতন্ত্রতা। আসলে স্বন্ত্রততা এই অর্থে যে প্রতিটি রঙের আলাদা আলাদা বৈশিষ্ট্য বিদ্যামান। এসব রঙের মধ্যে আমার কল্পনার সাতটি রং যার মধ্যে তিনটিই আমার পছন্দের।

একটু চোখ বুলাই আমার কল্পনার সাথে এদের কোন মিল পাই কি না!
লাল: লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রঙ। বেশিরভাগ প্রেমিক/প্রেমিকা ভালোবাসা প্রকাশের জন্য লাল ফুলকেই বেছে নেয়।
কমলা: আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয় কমলা রঙের ফুল ।যদিও এ রং-টি আমার পছন্দের না, তারপরও বলবো বঙ এর সাথে এর কার্যকারীতার মিল রয়েছে।
হলুদ: সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে পারেন হলুদ ফুল দিয়ে। বন্ধুত্বের রঙও এটি ।
সবুজ: প্রকৃতির রঙ সবুজ । সবুজ রঙ-এর ফুল সৌভাগ্য ও সুস্বাস্থ্যের প্রতীক ।
নীল: নীল রঙের ফুল আপনার দুশ্চিন্তা ও আশঙ্কাকে নিমেষেই দূর করতে পারে। এই রঙে রয়েছে শান্তি ও নীরবতা।
সাদা: সাদা মানেই মহত্ত্ব, পবিত্রতা ও উদারতা।
গোলাপী: গোলাপী তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক।
হয়তো আমার সাথে আপনাদের নাও মিলতে পারে। কিন্তু, আপনি কি ভাবে বিবেচনা করেন এসবকে জানাতে ভুলবেন না যেন!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



