somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের প্রথম ১০০% ডিজিটাল চলচ্চিত্র 'ভালবাসার রঙ' মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর, ২০১২

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের প্রথম ১০০% ডিজিটাল চলচ্চিত্র 'ভালবাসার রঙ ' মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর, ২০১২। এই চলচ্চিত্রটি অত্যাধুনিক RED ONE ডিজিটাল ক্যামেরা দিয়ে চিত্রায়ন করা হয়েছে যা দিয়ে হলিউডের ‘পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান’ এর মত বিখ্যাত মুভি বানানো হয়। এর আগে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তিতে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হলেও ২-৩টি প্রেক্ষাগৃহ বাদে বাকি সব প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে ডিজিটাল চলচ্চিত্রের ফিল্ম প্রিন্টেড সংস্করণ হিসেবে। ফলে দর্শক ডিজিটাল চলচ্চিত্রের পূর্নাঙ্গ স্বাদ পায়নি। বাংলাদেশে এই প্রথম 'ভালবাসার রঙ' চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে ১০০% ডিজিটালী। এর কোন ফিল্ম প্রিন্টেড সংস্করন বের করা হবে না। আর এজন্য 'ভালবাসার রঙ' চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহকে ডিজিটালে রূপান্তর করছে। ৫ অক্টোবর ২০১২ সারাদেশে প্রায় ৫৮টি প্রেক্ষাগৃহ তাদের ডিজিটাল যাত্রা শুরু করতে যাচ্ছে। এর মধ্যে যশোরের ‘মনিহার’, ঢাকার মিরপুরের ‘সনি’ সহ অনেক নামকরা প্রেক্ষাগৃহও আছে। একই দিনে ঐসব প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পাচ্ছে দেশের প্রথম ১০০% ডিজিটাল চলচ্চিত্র 'ভালবাসার রঙ'। এইসব ডিজিটাল প্রেক্ষাগৃহে দর্শকরা ডিজিটাল ঝকঝকে ছবি, সিনেমাস্কোপ ওয়াইড স্ক্রিন, ডলবি ডিজিটাল সাউন্ড সহ অত্যাধুনিক অনেক বৈশিষ্ট এবং সুবিধাদি উপভোগ করতে পারবেন যা সাধারনত আপনারা বর্তমানে ঢাকার বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে উপভোগ করে থাকেন।

ভালবাসার রঙ চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নবাগত চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে একই মুখ দেখতে দেখতে মানুষ যখন ক্লান্ত হয়ে গিয়েছিল ঠিক তখনই এই নতুন জুটির আবির্ভাব হলো। এবং নতুন হিসেবে তারা যথেষ্ট ভাল অভিনয় করেছে। এখন আমাদের উচিত ছোটখাট ভুলত্রুটি চোখে পড়লেও তাদেরকে নতুন হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে স্বাগত জানানো। ভালবাসার রঙ চলচ্চিত্রের কাহিনী খুবই ভাল। চিত্রায়ন খুব সুন্দর হয়েছে। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্থানে চিত্রায়ন করা হয়েছে। গান গুলো এক কথায় অসাধারন। সব মিলিয়ে ৫ অক্টোবর এক দুর্দান্ত চলচ্চিত্র উপভোগ করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। আর এই দুর্দান্ত চলচ্চিত্রটির সাথে একাত্ম হতে এর অফিসিয়াল পেজে ‘Like’ দিন নিচের লিংকটি ভিজিট করেঃ
http://www.facebook.com/BhalobasarRong

যারা বাংলা সিনেমার নাম শুনলেই ছিঃ ছিঃ করে, ভাবে বিদেশি জিনিস মানেই ভাল আর বাংলাদেশি জিনিস মানেই খারাপ, তাদেরকে বলছি, হীনমন্নতায় ভুগবেন না। অন্যের দালান নিয়ে বড়াই করার চেয়ে নিজের কুঁড়ে ঘরে থাকা অনেক ভাল। ভাল হোক খারাপ হোক বাংলাদেশের সিনেমা মানে আমাদের সিনেমা। ভারত বা পাকিস্তানের নয়। নিজেদের আত্ম পরিচয়ে বড় হওয়া শিখুন, অন্যদের কাছ থেকে ধার করা পরিচয়ে নয়। বাংলাদেশি জিনিস ব্যবহার করে গর্ব অনুভব করুন।

গতানুগতিক বাংলা সিনেমা থেকে এখন ভালো কিছু বানানোর চেষ্টা করা হচ্ছে। এটাই বা কম কি? একদিনেই তো আর হলিউড মার্কা ছবিতে যাওয়া যাবে না! পরিবর্তন আনতেও সময় লাগে। এখন আমাদের উচিত এদের স্বাগত জানিয়ে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগানো। সেইদিন হয়ত বেশি দূরে নয় যখন বাংলাদেশি চলচ্চিত্র প্রতিযোগিতা করবে হলিউড, বলিউডের চলচ্চিত্রের সাথে...
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×