somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ আত্মহত্যার ঘটনা...

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ আত্মহত্যার ঘটনা। জিম জোনস নামক এক কাল্ট গুরু অনৈতিক কাজে ধরা খেয়ে চাপে থাকার সময় ১৯৭৮ সালের ১৮ নভেম্বার তার ভক্তদেরকে আত্মহত্যা করতে ব্রেইনওয়াশ করে। এই ঘটনায় জিম জোনস সহ তার ভক্তরা মিলিয়ে ৯১৮ জন মানুষ এক সাথে বিষ খেয়ে আত্মহত্যা করে। চিন্তা করেন, কতখানি ব্রেইনওয়াশ করলে এতগুলো মানুষ গুরুর কথা মত আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না। বাংলাদেশেও ব্রেইনওয়াশ করা কাল্ট আছে যার মধ্যে অন্যতম হচ্ছে কোয়ান্টাম মেথড মেডিটেশন।

'কাল্ট (Cult)' হচ্ছে ধর্ম সদৃশ ছোট গোষ্ঠি, দল বা সংগঠন যাদের বিশেষ কিছু আচার ব্যাবহার, নিয়ম কানুন, আধ্যাত্মিক আচারপদ্ধতি থাকে যা একজন গুরু তার ভক্তদের নিয়ে গড়ে তোলে।

আসলে, চোর ডাকাত, সন্ত্রাসীরা এই পৃথিবীতে যতখানি ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশী ক্ষতি করেছে কাল্ট লীডার এবং তথাকথিত আধা পূর্ণতাপ্রাপ্ত আধ্যাত্মিক গুরুরা। তথাকথিত ভাল কাজের নামে তারা মানুষকে করেছে ব্রেইনওয়াশ এবং হরণ করেছে মানুষের অধিকার।

এইসব ব্রেইনওয়াশ শুরু হয় তথাকথিত কল্যাণের নামে। তারা আপনাকে শেখাবে - টাকা না থাকা, জীবনে কষ্ট করা, যৌনতা থেকে বঞ্চিত থাকা, না খেয়ে থাকা, গুরুর সেবা করা হচ্ছে মুক্তির পথ এবং এভাবে আধ্যাত্মিকতার উচু স্তরে পৌছানো যায়। টাকা-পয়সা হচ্ছে খারাপ। এবং যখন আপনার টাকার প্রতি মোহ থাকবে না, আপনি টাকা ত্যাগ করবেন, তখন এই গুরুরাই আপনার টাকা নেবে, আপনাকে তাদের কাজে লাগাবে। আপনাকে দুনিয়া সম্পর্কে উদাসীন করে দিয়ে তারাই দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আপনাকে ব্যবহার করবে।

আর যে পথ তারা দেখায় তা অনুসরন করে কখনোই আধ্যাত্মিকতার শীর্ষে পৌছানো যায় না। কারন অর্থ-সম্পদের আকাঙ্ক্ষা, যৌন আকাঙ্ক্ষা, খাবারের আকাঙ্ক্ষা এগুলো আসলে খারাপ না। এগুলো হচ্ছে 'প্রয়োজন' যা আপনার ভিতর সৃষ্টিকর্তা আল্লাহই দিয়েছেন। স্রষ্টার দেওয়া ডিফল্ট সেটিংস এগুলো পেতে উদবুদ্ধ করে। অন্যদিকে গুরুর নিষেধাজ্ঞা আপনাকে এগুলো থেকে দূরে রাখতে চেষ্টা করে। যখন আপনি এগুলোকে খারাপ মনে করা শুরু করেন তখন আপনার ভিতর শুরু হয় অন্তর্দ্বন্ধ। আপনি স্রষ্টার দেওয়া ডিফল্ট সেটিংস তথা নিজের আকাঙ্ক্ষাগুলোর সাথে যুদ্ধ করতে থাকেন, আপনি নিজের সাথে নিজেই যুদ্ধে লিপ্ত হন। আর নিজের সাথে নিজে যুদ্ধ করার ফলে আপনি হয়ে পড়েন দুর্বল।

এটা সত্য যে আধ্যাত্মিকতার শীর্ষে পৌছলে আপনার জাগতিক আকাঙ্ক্ষা কমে যাবে সয়ংক্রিয় ভাবে। কিন্তু সেই স্তরে পৌছানোর আগেই যদি এগুলোর সাথে যুদ্ধে লিপ্ত হন এবং উপেক্ষা করেন তাহলে কখনোই আধ্যাত্মিকতার শীর্ষে পৌছতে পারবেন না। কারন যত আপনি এগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হবেন তত এগুলোর আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। কারন এগুলো আপনার প্রয়োজন এবং প্রয়োজন না মেটালে আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এর ফলে আপনি শারীরিক, মানসিক, আত্মিক, আধ্যাত্মিক ভাবে আরো দুর্বল হয়ে পড়বেন। আর ভন্ড গুরুরা তো তা-ই চায়। কারন আপনি দুর্বল হলে আপনাকে তার স্বার্থে ব্যাবহার করা সহজ হবে।

মহামতি বুদ্ধ রাজ প্রাসাদে ছিলেন বলেই তিনি রাজ প্রাসাদের মায়া, ধন-সম্পদের মায়া ত্যাগ করতে পেরেছিলেন। যেহেতু তার এই জিনিস গুলোর প্রাচুর্যতা ছিল তাই এগুলো তার কাছে কোন আহামরি কিছু ছিল না। আর তাই তিনি এগুলোর মায়া ত্যাগ করতে পেরেছিলেন। কিন্তু আমরা যারা এগুলোর প্রাচুর্যতা পাইনি তাদের কাছে এগুলো বিশেষ কিছু। এগুলোকে উপেক্ষা করে আমরা কখনোই এগুলোর আকাঙ্ক্ষা দূর করতে পারব না। এই সত্যটাকে উপেক্ষা করে বলেই অধিকাংশ লোক কখনো আধ্যাত্মিকতার শীর্ষে পৌছতে পারে না এবং ভন্ড গুরুর পা টিপে জীবন কাটিয়ে দেয়...

আরও জানতে ফেসবুকে লাইক দিন এই পেজেঃ http://www.facebook.com/QuantumMethodErVondami
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×