টাক সমস্যায় ভুগতে থাকা মানুষের জন্য সুখবর নিয়ে এসেছেন জাপানের বিজ্ঞানীরা। এবার টেকো ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে তারা চুল গজাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। খবর সিবিএস নিউজ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রযুক্তিগত এই সাফল্যের ফলে টাক মাথার মানুষরা ‘চুলময়’ ভবিষ্যতের সপ্ন দেখতে পারেন!
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা কেবল চুলই গজাতে সক্ষম হননি, বরং চুলের ঘনত্ব এবং রঙও নির্ধারণ করে দিতে সক্ষম হয়েছেন। গবেষণার ফলাফলে তারা লিখেছেন, তাদের গবেষণার ফলে বায়োইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে উন্নতি হয়েছে তার মাধ্যমে কোনো রোগ বা দুর্ঘটনার ফলে চুল পড়ার সমস্যার সমাধান করা সম্ভব হবে।
সিবিএস নিউজ জানিয়েছে, গবেষকরা ইঁদুরের মধ্যে দু’ধরনের চুলের গ্রন্থিকোষ ঢুকিয়ে দিয়েছেন। তিন সপ্তাহ পরে ৭৪ শতাংশ গ্রন্থিকোষই কালো চুলে পরিণত হয়ে গজিয়ে উঠেছে। একই পদ্ধতিতে মানুষের চুলের গ্রন্থিকোষ যখন ইঁদুরের মধ্যে ঢুকানো হয়, তখন ইঁদুরের শরীরে মানুষের চুল গজিয়েছে। কেবল তাই নয়, একটি চুলের জীবনচক্র শেষে তা সাভাবিকভাবে পড়ে যাওয়ার পর সেই স্থানে আবারও চুল গজিয়েছে বলে গবেষকরা জানিয়েছেন
###বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এআইএস/এইচবি/এপ্রিল ২৩/১২
•|•মানুষের চুল গজালো টেকো ইঁদুরের মাথায়!•|•
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।