somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

•|••|••|•পাইরেট বে- আকাসে ভাসমান সার্ভার •|••|••|•

২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাউড সার্ভার হয়তো অনেকের কাছেই পরিচিত। কিন্তু এ প্রযুক্তিতে ক্লাউড বা মেঘের মধ্যে আদতে কোনো সার্ভার বসানো থাকে না। অবশ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক খবরে জানিয়েছে, ফাইল শেয়ারিংয়ে অবৈধ সাইট হিসে...বে খ্যাত ‘পাইরেট বে’ আকাশে উড়ুক্কু সার্ভার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি তাদের এ পরিকল্পনার কথা জানিয়েছে।

ড্রোন নামের আধুনিক প্রযুক্তির বিমান রাডার ফাঁকি দিয়ে উড়তে পারে। এ বিমান সাধারণত যুদ্ধ বা গোয়েন্দা বিমান হিসেবেও সম্প্রতি আলোচনায় এসেছে। এ ধরনের ড্রোন বিমান তৈরি করে তাতে সার্ভার স্থাপনের পরিকল্পনা করেছে পাইরেট বে। পাইরেট বে জানিয়েছে, চালকবিহীন ড্রোন বিমানে কয়েক কিলোমিটার ওপরে উড়বে তাদের সার্ভার। উড়ুক্কু সার্ভার থেকেই চলবে পাইরেট বের কাজ।
উল্লেখ্য, অনলাইনের ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে থেকে বিনামূল্যে ফাইল ডাউনলোড করার সুযোগ পান ব্যবহারকারী। এ সাইটটির বিরুদ্ধে কপিরাইট ভঙ্গ বা পাইরেসির মামলা রয়েছে সুইডেনে। পাইরেট বা জলদস্যুর মতো টিকে থাকতেই নতুন উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।
আকাশে উড়ুক্কু এ সার্ভার তৈরির কারণ হিসেবে পাইরেট বে জানিয়েছে, পুলিশি হামলা এড়াতে বা তাদের এড়িয়ে তথ্য সংগ্রহের জন্যই এ পথ বেছে নেবে তারা। আর ড্রোন ব্যবহার করলে পুলিশ তাদের যন্ত্রপাতির দখলও নিতে পারবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে সার্ভারের নাগাল পেতে হলে বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় থাকবে না।
ব্লগ পোস্টে পাইরেট বের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পুলিশি ঝামেলা এড়াতে মাটিতে আর কোনো সার্ভার রাখবে না তারা। তারা ‘লো অরবিট সার্ভার স্টেশনস’ (লস) তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে। আর এটা তাদের প্রথম পদক্ষেপ। রেডিও ট্রান্সমিটার ব্যবহার করে ৫০ কিলোমিটার দূর থেকেও তারা প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট তথ্য সরবরাহ করতে সক্ষম হবে, যা তাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট।

© "চতুর্থ মাত্রা"
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×