
তোমরা কি মিথ্যাবাদী রাখালের গল্প শুনেছ ?
আর আমাকে শিখানো হলো রাখাল মিথ্যাবাদী ছিল।
রাখাল বালকটিকে বাঘে খেয়েফেলেছিল।
আমাকে শিখানো হলো মিথ্যার পরিণতি ভয়াবহ।
কে জানে যদি এমন হয়ে থাকে -
যতবারই বাঘ এসেছে রাখাল বাঘ বাঘ বলে চিৎকার
করেছে। লোকজন সাহায্যের জন্যে এগিয়ে এসেছে বাঘ ভয়ে পালিয়েছে। বাঘ নিজ চোখে না দেখে লোকজন ভেবেছে রাখাল মিথ্যে বলছে।
পরের বার রাখাল বালক আবারো যখন বাঘের হাত থেকে বাঁচার জন্যে সাহায্য চেয়েছিল তখন কেউ তাকে সাহায্যের হাত নিয়ে বাঁচতে আসেনি।
ছেলেটিকে বাঘে খেয়ে ফেললো।
এখানে নীতিবাক্য কী হওয়া উচিত ছিল ?
মানুষের প্রয়োজনে মানুষকে বার বার সহযোগিতার
হাত বাড়ানো উচিত।
নাকি
বারবার সাহায্য দেয়ার চেয়ে তাকে মেরে ফেল !
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




