
অরণ্যঘেরা গহীন বনে বৃষ্টি পড়ে রুমঝুম।
ঠান্ডা শরীর খুঁজে তোমার বুকের ওম।
তুমুল ধারায় ভিজছে এ মন পেতে তোমার অপার রূপ। বজ্রপাতে অন্ধ আমি এখন যদি পথ হারাই।
শব্দ করো প্রিয়তমা তোমার কাছেই আসতে চাই।
হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধরাও বধির হয়। জটাধারী ঋষি যত ধ্যানমগ্ন বন্ধ চোখ,
তারাই শুধু দেখবে আমায়, তোমার আমার মিলন সুখ।
তুমি আজ চোখ খোল বন্ধু আমি নেশায় অন্ধ।
গোলাপ নিয়ে এসেছি প্রিয়, দুয়ার করো না বন্ধ।
পাপড়িতে লেখা তোমার নাম আমি উড়িয়ে দিলাম আকাশে।
দেখ চেয়ে, কেমন ঝরছে সব, পাতা হয়ে বাতাসে।
তোমার রক্তজবা চোখ আজ ভাসিয়ে দেব
মায়ের পূজোর ঘটে।
হাত বাড়ালাম প্রিয়তমা কবিতা আমার,
প্রসাদ যদিগো কিছু জোটে ?
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




