somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন, দু-একটা মানুষ হত্যা করি

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইসাহেব, কেমন আছেন?
বোরড? কী যে বলেন!
সময় কাটছে না আপনার?
চলুন, কিছু মানুষ হত্যা করি।

কিরে ভাই, আঁতকে উঠলেন? হোয়াই?
মানুষের জীবন এখন কেজি দরে কিনতে পাওয়া যায়।
এক বস্তা চালের চেয়েও সস্তা- ট্রাস্ট মি।
আজ এখানে, কাল ওখানে,
পত্রিকার কাগজের ভাঁজে,
টেলিভিশনের ব্রেকিং নিউজে,
ফেসবুক-ব্লগ-সাইটে,
বা মুঠোফোনের নিউজ এলার্টে-
মাঠে-ঘাটে পথে-তটিনী সৈকতে,
খবর শুধু হত্যা-খুন-গুম এর।
লাশ পড়ছে বৃষ্টির মত। লাশ পড়ে,
কখনো মুষলধারে, কখনো বা টুপটাপ করে।
আগে এসব পড়লে নার্ভাস হতাম,
হাইপারটেনশন, পালপিটেশন,
ট্যাকিপনিয়া, ডিহাইড্রেশন
আরো কত কি যে হত!
এখন সয়ে গেছে ভাই।
হিউম্যান বডির ইমুনিটি আছে না?
এইতো সেদিন পোশাক কারখানায়,
পঙ্গপালের মত ঝাপ দিল, ,
শত শত লোক আগুনের শিখায়।
স্মার্ট-তাজরিন গার্মেন্টস ফ্যাক্টরী,
কিংবা বহদ্দারহাট ফ্লাইওভারে,
বারিড আন্ডার হয়ে কত জনের প্রাণ যায়।
বিশ্বজিৎও মৃত্যুজিৎ হতে পারল না,
আমাদের অবহেলার খেলায়।
এদিকে সাগর-রুনি,
ওদিকে সাজিয়া-ফেলানী
চেয়ে রইল, চেয়েই গেল।
মৃত্যুর ওপার থেকে হাসল উপহাসের হাসি।
তাদের হত্যাকারিদের দিলো না কেউ ফাঁসি।
দুর্মূল্যের বাজারে সবকিছুরই মূল্য ঊর্ধগামী
পিতৃপ্রদত্ত জীবনটাই এখন সবচেয়ে কম দামী।
জীবনানন্দের ‘অদ্ভুত আঁধার’ কাটেনি এখনো! হায়,
আজ খুন করে কাল যে মানবতার গান গায়।

তাই, ভাই, আর কতদিন ব্যাকডেটেড থাকবেন?
হরদম বোরড হবেন?
সময় কাটছে না কিছুতেই?
আর কত প্রাণ ডাল, রুচি চানাচুর চিবুবেন?

কেজি দরে মানুষের জীবন বিক্রি হয় এখানে।
তাই বলি, চলুন,
দুই একটা মানুষ হত্যা করি।
ফিরে এসে নাহয় বিকেলবেলার চায়ে চুমুক দেয়া যাবে।

(একত্রিশ জানুয়ারি, দু হাজার তের...)
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×