somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ ড্যান ব্রাউন ও 'ইনফার্নো' (এটা কোন বুক রিভিউ নয় কিন্তু)

১৭ ই মে, ২০১৩ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল থেকে Inferno তে পুড়ছি।
অনেক দিন পর, আবার সেই ড্যান ব্রাউন...

যারা ভালবাসেন তাঁর লেখা,
‘দা ডা ভিঞ্চি কোড’-‘এঞ্জেলস এন্ড ডেমনস’ এর সেই স্বাদ,
পাজল-ল্যাবিরিন্থ-এনিগমা, ম্যাপ-সিম্বলজি-আইকনের লুকানো তথ্য,
বত্তিচেল্লি, মিকেলেঞ্জেলো, রোমান আর্ট-কালচার, মিডল এইজের রেনেসাঁ যুগ,
রোম-ফ্লোরেন্স-ভেনিস শহর,
সিক্রেট সোসাইটি, ডার্ক আর্টস, স্যাটানিক সিম্বল,
সাম্প্রতিক ‘দা ভিঞ্চি’স ডেমনস’ টিভি সিরিজ,
-শুধুমাত্র তাদের জন্য।

‘ইনফার্নো’র আইডিয়া দান্তে অলিঘিয়রি’র ডিভাইন কমেডির ‘ইনফার্নো’ পরিচ্ছেদ থেকে নেয়া। আর দান্তে’র ‘ডিভাইন কমেডি’ ছিল আমার ছোটবেলার ‘মিডল আর্থ’।
বাংলা অনুবাদ পড়েছিলাম ক্লাস সেভেনে থাকতে। হঠাৎ এতদিন পড়ে ওটা আবার পড়তে ইচ্ছে হল, ড্যান ব্রাউনের কল্যাণে।

যথারীতি অল্প সময়কালের প্রেক্ষিতে পুরো বই। তবে টান টান উত্তেজনার গ্যারান্টি। অনেকটা 24 সিরিজের মত। জ্যাক বাউয়ারের মতই রবার্ট ল্যাংডনের সাথেও থাকতে তেমন একটা খারাপ লাগে না। তবে, আগের কয়েকবার উনার চেহারায় কোন মানুষের অবয়ব ছিল না। তবে এবার খালি টম হ্যাঙ্কসকে কল্পনা করছিলাম। [হলিউডের ছবি দেখার কুপ্রভাব ]

ড্যান ব্রাউনের পুঙ্খনাপুংখ ধীর বর্ণনার জন্য বোরিং লাগতে পারে কিছু জায়গায়। তাঁর লেখার ধরণ আর শব্দচয়নও তেমন একটা ভালো লাগে না আমার। তবে এটা ঠিক, যত কিছুই হোক, উনার অগণিত রেফারেন্স আর মনগড়া কল্পনার খপ্পরে পড়ে শিখতে হয় আসল শিল্পকর্মগুলোর ব্যাপারে। এজন্য সাথে সাথে নেট কানেকশন থাকলে ভাল। যাচাই করে নিতে পারবেন অনেক তথ্য। এটা আমাকে কম হেল্প করেনি। অন্তত নটরডেমের কুইজ টিম এ আর্টস-কালচার ডিপার্টমেন্টে এজন্য কিছুটা হলেও কন্ট্রিবিউশন ছিল। সেটার সূত্রপাত ড্যান ব্রাউন। মাঝে মাঝে এখনো ইচ্ছে করে, মেডিকেল না পড়লে হয়ত রোমান আর্টস-সিম্বলজি নিয়ে পড়ার কথা মাথায় রাখতাম।

আর একটা কথা, মেডিকেল স্টুডেন্ট হিসেবে বলব, রেট্রোগেড অ্যাম্নেসিয়া, জেনেটিকস, মাইকক্রোবায়োলোজি আর কমিউনিটি মেডিসিনের কিছু টার্ম-আপনার মজাই লাগবে।

আপনাদের আরো কৌতূহল জাগানোর জন্য বই থেকে ২লাইন তুলে দিলাম হুবুহু-
"La-ilaha-illa-Allah.
There is no god but the God."

কেন এ কথা আসল? পড়লেই বুঝবেন।

যাদের পড়ার ইচ্ছে, তাদের জন্য টরেন্ট লিঙ্ক এখানে...ভালই সীড-লিচ আছে। নামাতে কয়েক মিনিটের বেশি টাইম লাগার কথা না...

Click This Link

“My gift is the future.
My gift is salvation.
My gift is Inferno.
With that, I whisper my amen … and take my final step, into the abyss.”

স, কাম অন, লেটস গেট বার্নড ইন ইনফার্নো..

FYI: যারা এটা পড়তে ইচ্ছুক, তাদের জ্ঞাতার্থে, এই অ্যাল্বামের ছবিগুলা দেখে নিন। অথবা ডাউনলোড করে নিন...ট্রাস্ট মি। ইউ উইল বি নিডিং ইট...

Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×