somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘দেশের বদনাম যে করে আর দেশের বদনাম যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।’

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাড়ির ৯৯%ই ভালো, শুধু মাঝে মাঝে ব্রেকটা কাজ করে না।
বুঝেন ঠ্যালা।
বাংলাদেশি মানুষও এমন।
৯৯%ই ভালো।কিন্তু মাঝে মাঝে ব্রেকটা কাজ করে না।
বুঝে না কোথায় সীমা ছাড়ায়া যাচ্ছে,
কখন থামতে হবে।

কেন এ কথা বললাম?
এবার আসেন বিস্তারিত।

কয়েকদিন আগে জামিল নামে পাবনার এক বাংলাদেশি ভদ্রলোক ভারতীয় ‘মীরাক্কেল’ অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেট নিয়ে পচানোর এটেম্পট নিলেন এবং সীমা ছাড়ায়া গেলেন।
দুঃখজনক।
আরো দুঃখজনক, অনুষ্ঠানের উপস্থাপক ক্রিকেট দলের প্রতি জামিলের এহেন বিরূপ মনোভাবের কারণ জানতে চাইলে উনি বলেন, বউকে ভালবাসেন যেমন, দেশের ক্রিকেট দলকেও তিনি ভালবাসেন। বউকে নিয়ে যেমন মজা করেন, জাতীয় দল নিয়েও তাই করলেন। (এই টাইপ কিছু একটা...)
অদ্ভুত!
ভাইজান, আপনি আপনার বউয়ের সাথে কী করেন না করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যপার। বউয়ের সাথে মজা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু, তাই বলে সেটা আপনার মাস্টার বেডরুমের চার দেয়ালের মাঝে রাখলে হয়না? পাড়ায় পাড়ায় প্রচার কইরা বেড়ান? তাইলে তো বিপদ!
গলদ তো আপনার মাঝেই।

ধরেন, আপনার বউ তেমন একটা ভালো রান্না করে না। একদিন আপনি আপনার বন্ধুর বাসায় দাওয়াত খেতে গিয়ে, বন্ধু ও তার বউয়ের সামনে আপনার বউকে শুনিয়ে শুনিয়ে রসিয়ে রসিয়ে এ কথা বললেন।
আপনার ভাগ্যে সেদিন থেকে আদর জুটবে ভাবছেন?
হুম। যদি ভাবেন, তাইলে বলব, আপনি একটা গর্দভ!
মজার ব্যাপার হল, উপস্থাপক মীর কিন্তু এটা সাবধান করেই দিয়েছিল, “জামাল সাহেব, আপনাকে কিন্তু দেশে ফিরতে হবে”, কিন্তু কে শোনে কার কথা??
উনি আছেন উনার তালে।

ভাই, আমার দেশের জাতীয় দল, প্রয়োজনে আমরা গঠনমূলক সমালোচনা করব। আপনিও করেন। কিন্তু এদেশে থেকে করেন। ওখানে গিয়ে কোন আক্কেলে করলেন?
আসলেই আপনার কোন আক্কেল নাই। ‘মীরাক্কেল’এ যাবেন না তো কি নারকেল তলায় যাবেন?
আমরা নিজেরাই যদি নিজেদের ক্রিকেট দলকে সম্মান দিতে না পারি, আমরা কিভাবে আশা করব, ভারতীয় দল তাদের সম্মান করবে?
সসম্মানে তাদের নিজ দেশে নিয়ে গিয়ে সিরিজ খেলাবে, বলেন?

জামিল ভাই, আপনার মাথাভর্তি চুল নাই, ভিডিওতে দেখেছি।
কিন্তু, ওই মাথায় বুদ্ধিও যে নাই, কে জানত?

এ বুদ্ধি নিয়া স্ট্যান্ডআপ কমেডি না কইরা, ঘর ঝাড়ু দেন যাইয়া। আর কিছু না হইলেও বউ খুশি হবে...

এবার আসি, আসল প্রসঙ্গে।
আমি, এই কাঙ্গাল, আগেও এদেশে ভারতীয় পশ্চিম বাংলার সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে কথা বলেছি। কয়েকবার এ নিয়ে লিখেছিও বটে।
কিন্তু, ‘চোরে না শোনে ধর্মের কাহিনী।’

জামিল সাহেব কে উনারা যুগ্মভাবে সেদিনের সেরা পারফর্মার খেতাব দিসেন।
আপনি উনাদের উঠানে গিয়ে এদেশের বদনাম করে আসবেন, আর উনারা ওটা এপ্রিসিয়েট করবে না, ভাবলেন কেমনে?

একটা ঘটনার কথা মনে করিয়ে দেই। কিছুদিন আগে ওই দেশেরই এক অনুষ্ঠানে বাংলাদেশের পতাকার সম্মান ভুলুণ্ঠিত হয়েছিল। ভুলে গেসেন?
আমি কাঙ্গাল কিন্তু ভুলিনাই।
এখন ওইদেশে চাহিদা থাকা সত্ত্বেও এদেশের চ্যানেল দেখানো সরকারিভাবে নিষিদ্ধ, এটা জানেন?
কিছুদিন আগে (উনাদের বর্তমান রাষ্ট্রপতি) প্রণব মুখার্জী যখন এদেশে এসেছিলেন, তখন এ প্রসঙ্গ তোলায়, উনি সম্ভবত বলেছিলেন, উনাদের দেশে নাকি বিদেশি কোন চ্যানেলই দেখানো হয়না।(সম্ভবত এরকম ই বলেছিলেন, সোর্স মনে নাই।)
তাজ্জব না?

তবুও আপনারা ‘জীবন মানে জি বাংলা, জি বাংলা’ কইরা চিল্লান।
বিয়ে বাড়িতে ধেই ধেই করে নাচতে থাকেন ‘মুন্নি বাদনাম হুয়ি’ গেয়ে গেয়ে।

আর এদিকে দেশের যে বদনাম হল, তাতে আমার কি?
শুধু ওদেরটা দেখে হা করে থাকেন। আর ভাঁড়ামি দেখে হাসেন।
তাও যদি ভালো কিছু শিখে এদেশের ভালোর কাজে লাগাতেন, তাইলে কথা ছিল।
উল্টা দেশের বদনাম করতে ব্যস্ত আপনারা।
এবং এগুলা দেখেও হাসেনও আবার।

ভাই, মনে রাখবেন,

‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
থুক্কু,
‘দেশের বদনাম যে করে আর দেশের বদনাম যে সহে,
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।’

“The darkest places in hell are reserved for those who maintain their neutrality in times of moral crisis.
In dangerous times, there is no sin greater than inaction… ...
When it came to the circumstances of the world, denial had become a global pandemic.”

-Dan Brown (Inferno)

তবুও দেখবেন ওসব?
দেখেন।
দেশের নামের সাড়ে বারোটা বাজাবেন?
বাজান গিয়ে।
আমার কথা ভালো না লাগলে এড়াইয়া যান।
আমার কথা ক্যান শুনবেন?
আমি এক কাঙ্গাল।
কাঙ্গালের কথা বাসি হলে ফলে।

পুনশ্চঃ যারা এখনো ভিডিওটি দেখেন নাই, তারা আর না দেখলেই ভালো। তবুও দেখতে চাইলে, লিঙ্ক এখানে...
Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×