somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

House of Cards: টিভি সিরিজ রিভিউ..

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে House of Cards দেখলাম।
সিরিজটা নিয়ে তিন কথায় বলতে হলে বলব, মারাত্মক এডিক্টিভ, রিয়েলিস্টিক আর ফ্ললেস।
পলিটিক্যাল ড্রামা জনরার এই সিরিজটা আক্ষরিক অর্থেই অসাধারণ।

আর হবেই বা না কেন?
মূল ভূমিকায় অভিনয় করেছেন Kevin Spacey, Kate Mara, Michael Kelly, Robin Wright দের মত বড় পর্দার তারকারা। আর কয়েকটি পর্বের পরিচালক স্বয়ং David Fincher !!
[FYI : যিনি পরিচালনা করেছেন Fight Club, Se7en , The Girl with the Dragon Tattoo , The Social Network , The Curious Case of Benjamin Button, Zodiac , Panic Room, The Game - এইসব মাথা আউলানো মুভিগুলো ]

তাইলে বলেন দেখি, যেখানে ডেভিড ফিঞ্চার আর কেভিন স্পেসি একসাথে হবে, সেখানে কি কোন মাস্টারপিস বের না হয়ে পারে? [ উল্লেখ্য, উনারা এক সাথে এর আগে Se7en মুভিটি করেছিলেন।]

Hoise of Cards এর বাংলা করলে দাঁড়ায়, তাসের ঘর। বাংলায় বাগধারা যারা পড়েছেন, তাঁদের আর নিশ্চয়ই বলে দিতে হনে না ‘তাসের ঘর’ এর অর্থ কি। সিরিজটার প্লট শুরু হয় আমেরিকার নতুন প্রেসিডেন্ট ইলেকশনের পর, যখন কংগ্রেসম্যান Francis Underwood (Kevin Spacey) যখন নিজ দলের সতীর্থদের মীরজাফরিতে তাঁকে প্রতিশ্রুতি দেয়া নবনির্বাচিত সরকারের ‘Secretary of State’ (এর সাথে বাংলাদেশের প্রেক্ষিতে অনেকটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুলনা দেয়া যায়) পদটা ছেড়ে দিতে বাধ্য হন।
এই ফ্র্যাঙ্কই প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে একটা মুখ্য ভূমিকা রেখেছিলেন।
অথচ, স্বয়ং প্রেসিডেন্ট নিজেই উনাকে এখন কংগ্রেসেই বসিয়ে রাখতে চান।
ফ্র্যাঙ্ক এখন কি করবে?
লয়্যাল থাকবে প্রেসিডেন্ট আর দলের প্রতি?
নাকি বিট্রে করবে তাদের সাথে?
এই ধরণের কনফ্লিক্ট এর মাঝে দিয়ে শুরু হয় সিরিজটা। ফ্রাঙ্ক এর পুরো প্ল্যানটা বুঝতে পুরো সব এপিসোড দেখতে হবে। আর যখন বুঝবেন, তখনই পাবেন আসল মজা। আর তখনই সিরিজের সিজন ১ শেষ।
একবারে টানা তেরটা এপিসোড দেখে শেষ করতে হবে। গ্যারান্টি দিচ্ছি, শুধু প্রথম দুটা পর্ব দেখুন। এরপর আপনি নিজে থেকেই দেখতে থাকবেন।

এখন পর্যন্ত একটাই সিজন বেড়িয়েছে। সামনে সিজন ২ আসছে।

এক সিজনেই ৩টা প্রাইমটাইম এমি এওয়ার্ড (আর ১০টা নমিনেশন) কী আর সাধে পাইছে এই সিরিজটা??

আর তাছাড়া বাংলাদেশের এই বর্তমান ঘোলাটে উত্তাল রাজনৈতিক পরিস্হিতিতে এই পলিটিক্যাল ড্রামা সিরিজটা না দেখেন, তাইলে দেখবেনই বা কখন বলেন?? :)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×