somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমপদ্য তিনঃ ছেলেটির অসম্পূর্ণ চাওয়ার সম্পূর্ণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস...

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটা বেশি কিছু চায়নি।
শুধু চেয়েছিল, চুলে হাত বুলিয়ে বিলি কেটে কেউ তার ঘুম পাড়িয়ে দিক।
কিংবা, কেউ তার গায়ের উপর পা তুলে দিয়ে জড়িয়ে ঘুমাক।
আর সেই ঘুম ভাঙ্গুক মেয়েটির নিঃশ্বাসে।
চেয়েছিল, তার সকালটা ভরে থাকুক
ভোরের আলোতে নয়, মেয়েটির কালোতে-
ঘুম-চুমু-প্রেম-কাম ও ঘামে।

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল, অফিসে যাওয়ার সময় তার টাইটা একটু ঠিক করে দিক কেউ।
অথবা দেখিয়ে দিক, ওই স্ট্রাইপের শার্টটার সাথে তো কাল প্যান্টটাই তো মানাবে।
কিংবা অফিসে খালি ফোন করে জ্বালাতে থাকুক অবিরত,
হয়ত মিটিংয়ের মাঝে এস.এম.এস এর রিপ্লাইয়ের জন্য,
“ঠিকমত পানি খেয়েছ তো? কিংবা নিয়েছ কি মেডিসিন?”

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল তার জ্বালানো কেউ সহ্য করুক। বা বিরক্ত হয়ে
কেউ বলুক, “আমার লাইফ তুমি কয়লা কয়লা করে দিস।”
কিংবা, গাল ফুলিয়ে কেউ বসে থাকুক। রিপ্লাই না দিক একের পর এক কলের।
দিন শেষে তবুও বসে থাকুক ছেলেটির আসার অপেক্ষায়। ইনবক্সে মেসেজ আসুক,
“সমস্যা কি তোমার? বাসায় আস না কেন??”

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল, কেউ তাকে শাসন করুক। সিগারেট খেতে বারণ করুক।
মুখ থেকে আধ খাওয়া গোল্ডলিফের তামাকের স্টিক
কেড়ে নিক। কিংবা, পাঞ্জাবীর পকেট থেকে বেনসনের প্যাকেটটা।
হঠাৎ করেই তার ধূমপান ছাড়াটা হয়ে উঠুক
তত্ত্বাবধায়ক সরকারের চেয়েও ইম্পর্টেন্ট কোন ইস্যু।
বাসায় হরতাল হোক। হোক অনশন।
লাগাতার, অবিরাম।

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল, ইচ্ছে করে এনিভার্সারির ডেট ভুলে থাকার ভান করতে।
যাতে কেউ তার উপর রাগ দেখাক, করুক অভিমান ।
রাগ ভাঙ্গাতে যাতে ছুটে যেতে হয় তাকে,
বেইলি রোডের ফুলের দোকান থেকে ‘হার্টস অন ফায়ার’ পর্যন্ত।
ছেলেটি চেয়েছিল, মেয়েটি তার সাডেন সারপ্রাইজে অবাক হোক।
অথবা, ছুটে এসে তার কাঁধে মাথা রেখে কান্না করুক।
“কারো কারো রাগ ভাঙ্গানোর জন্য নাকি দুনিয়া ওলট-পালট করাও যায়েয।”
-ছেলেটা বলেছিল অবলীলায়।

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল, যখন মাঝরাতে খিধে পায়,
না বলা সত্ত্বেও কেউ ফ্রিজ থেকে খাবার গরম করে দিক।
কিংবা, ডেটে গেলে কেউ হঠাৎ করে আবদার করুক ফুচকা খাওয়ার।
তাও আবার বৃষ্টিতে ভিজে ভিজে? বিলিভ হয়? কী জ্বালা!!
অগত্যা আর কি করা! কে এফ সি বাদ দিয়ে রাস্তার টং দোকানই সই।

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল তার বেসুরো গলার গান শুনুক মেয়েটি।
প্রেরণা হোক, তাড়ণা হোক কবিতার ছন্দগুলোর।
তার আজাইড়া গল্প-কবিতাগুলো পড়ুক বসে বসে।
অথবা, তার বস্তাপচা পুরানো জোকসেও হেসে উঠুক।
কেউ তাকে বলুক, “তুমি এত ফানি কেন?”

ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল মেয়েটি বলুক, “বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনো কিন্তু ১০৮টা নীলপদ্ম।”
কিংবা “আমার জন্য পারবে কি বল লিখতে সাতান্নো লাইনের প্রেমপদ্য?”
ছেলেটা আর বেশি কিছু চায়নি।
চেয়েছিল মেয়েটিক বলতে,”তুমি আমার সম্পত্তি নও, সম্পদ।”
অথবা, “তুমি শুধু নারী নও, আমার রমণী।”

বিশ্বাস কর, মেয়ে!
ছেলেটা চেয়েছিল তোমাকে।
এর চেয়ে আর বেশি কিছু সে চায়নি

৫ নভেম্বর, ২০১৩

পুনশ্চঃ বরাবরের মতই এখানে ছেলেটা আর মেয়েটার চরিত্র সম্পুর্ণ কাল্পনিক। কারো সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×