নিঃস্তব্ধ রাত, দূরে বসেছে কোথাও ট্রাকের সভা।
ব্যালকনির সানশেডে ঝুলে কিছু মানিপ্ল্যান্টের চারা,
ঘুমিয়ে পড়েছে চেনা পৃথিবী, শুধু তুমি-আমি ছাড়া।
রাতকানা বোকেহগুলো লেগে থাকে জানালার কার্নিশে,
ঘরপালানো কিছু কুকুর, ডেকে যায় চা দোকানের পাশে।
ঘুমহীন চাঁদটা ক্যাফেইন খেয়ে, ছাদে উঠে আসে দরকারে,
রোমান্সে আমাদের সব ঘুম আজ পালিয়েছে অভিসারে।
শহরের সব সোডিয়াম আলো এসে আমাদের গ্রিলে,
শহরের সব মেঘ ভিড় করেছে উপরের আকাশে,
শহরের সব কবিতা লেগে আছে তোমার শাড়ির নীলে,
রাত হয়ে যায় প্রেমের গন্ধ, মিশে যায় লিলুয়া বাতাসে...
০৩ ০৬ ১৪
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



