বাঙ্গালির মত 'ভাদাইম্যা' জাতি দুনিয়াতে একটাও আছে কিনা সন্দেহে আছি!
আজ বিকেলের ঘটনা। মোবাইলে টাকা ভরতে গিয়েছি এক দোকানে। দেখি, ওখানে দুই বিদগ্ধ ফুটবল বোদ্ধার মাঝে তর্কাতর্কি লেগে গেসে। ওমা! শেষ পর্যন্ত বংশ ধরে গালাগালি, কলার টানাটানির পর্যায়ে চলে গেলেন ভদ্রমহোদয়গণ!! বিষয় ব্রাজিল-আর্জেন্টিনা, কোন দল কেন ভাল হেন-তেন।
পরে অন্য কয়েকজন আইসা রেফারির ভূমিকা নিয়ে ছাড়াইলেন উনাদের।
কিছুক্ষণ উনাদের নাটক দেখতেসিলাম।
সিরিয়াসলি! আমাদের জীবনে মারামারির বিষয়ের অভাব আছে? আর কোন বিষয় খুঁজে পান নাই??
বাঙালি জাতি লেবু চিপতে চিপতে তিতা বাইর না কইরা ছাড়ে না। সুন্দর ল্যাট্রিন পেলে হাগা-মুতা করে পনেরটা বাজায়া ছাড়ে। কিছুদিন আগে ফেসবুকে LAME JOKE ASSOCIATION গ্রুপটা বেশ মজা লাগতেসিল। কিন্তু, বেশি ভালো তো সয়না আমাদের। কয়েকদিন ধরে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে কাদা মাখামাখি থুতু দেয়াদেয়ি করে যাচ্ছেতাই অবস্থা গ্রুপটার।
আর মানুষেরও এত সময় কোত্থেকে আসে বুঝিনা! অদ্ভুত!!
ভাই, আমিও এদের একদল সমর্থন করি। রাত জেগে পরিবারের সবাই মিলে খেলা দেখি। প্রিয় দলের জার্সি কিনি। পিপি দেই, ডিপি দেই। গোল করলে চিল্লাচিল্লি করি। হারলে মন খারাপ হয়। এটুকুই তো ভাল। চার বছর পর এরকম মজা কার না ভাল লাগে? কিন্তু, এসবের মাঝে এসব পাদাপাদি ভাল্লাগে না। ব্রাজিল-আর্জেন্টিনা দুইটাই নিঃসন্দেহে ভালো দল। জার্মানি-ফ্রান্স-ইতালি-স্পেন-ইংল্যান্ড-হন্ডুরাস- মেসি-নেইমার-রোনালদো সবাই ভালো। ভালো না হইলে এরা ‘the greatest show on earth’এ চান্স পাইত না। ভালোকে ভালো হিসেবে স্বীকার করাই তো ভাল। দোষ কোথায়??
আর 'লুলবাবা হাবিজাবি, কুতকুত খেলে এরা, ডাঙ্গুলি খেলে ওরা'- এই টাইপ পেজ সিরিয়াসলি দশ নম্বর সঙ্কেতের লেভেলের বিরক্তিকর! (আমি আবার বলছি,দশ নম্বর সঙ্কেতের লেভেলের বিরক্তিকর!)
সমর্থন করা খারাপ না। লিমিট ক্রস করা খারাপ।
কেউ এগুলা নিয়ে তর্কাতর্কি করতে চাইলে এড়ায়া যাওয়াই উচিত।
আপনি বলদ, তাই বলে আমি গর্দভ হইব কেন??
০৪ ০৬ ১৪
ফেসবুক লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



