বাপ্পি, দুনিয়াটা উলটায়া গেলেও আমি তোমার মত হ্যান্ডসাম কখনো হতে পারব না।
তবে, শুধু হ্যান্ডসামনেসই না, এই জীবনে তোমার যে পরিমাণ অ্যাচিভমেন্ট, তার ছিটেফোঁটাও আমি পাব কিনা সন্দেহে আছি। মফস্বলের সামান্য এক স্কুলশিক্ষকের ছেলে হয়ে তুমি ঢাকায় এসে যা যা করেছ, ঢাকায় থেকে সরকারের উচ্চপদস্থ এক সেক্রেটারির ছেলে হয়ে তাঁর অর্ধেকও আমি করতে পারব কিনা জানিনা।
আমার মা কি সাধে বলেন?, “আমার প্রতিযোগিতা শুধু আমার শাশুড়ির সাথে। তিনি গ্রামের গৃহবধূ হয়েও তাঁর ছেলে যদি সরকারের সবচেয়ে উঁচু পর্যায়ে যেতে পারে, তাহলে আমার ছেলের কতটুকু যাওয়া উচিত!!”
আমি সব শুনি। লজ্জা পাই। মনে মনে কান্দি। পেইন। বহুত পেইন...
“নিঃস্বার্থ জীবনঃ what is pain?” :'(
শুধু আশা করি, কখনো আমার জন্য তোমাকে যাতে কেউ মনে মনেও গালি না দেয়। কেননা, 'বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।'
শুভ বাবা দিবস, বাবা..
facebook link: Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



