আজ দেখো বৃষ্টি হবে
অনেক অনেক বৃষ্টি হবে
অযুত লক্ষ বৃষ্টি হবে।
এক টেরাবাইট বৃষ্টি হবে
এক দিস্তা কবিতা হবে,
এক জানালা বাতাস হবে,
এক বালতি ভালবাসা হবে।
ঘরের লক্ষী মেয়েটা আজ
মায়েরও অবাধ্য হবে,
ঘরে লুকায় যে ছেলেটা
তার মনেও কাব্য হবে।
পথের ধারের পুলিশ যেজন,
ছাতার নিচে তার ছায়া হবে,
কাঁদবে আকাশ, ভিজবে মেঘ
তবুও আজ বৃষ্টি হবে।
আঁধারে লোডশেডিং হবে,
জুতাগুলোর গোসল হবে,
রিকশার সিটগুলো সব
ভেজা কাপড়ে আর্দ্র হবে।
একা ঘরে কাঁদে যেজন,
তার দুঃখ মোচন হবে,
ভিজে চুপসে কিশোরীর
রাতের বেলা অসুখ হবে।
ফুলগুলো আজ ভিজবে সুখে
দেয়ালগুলোর সর্দি হবে,
চায়ের কাপে ঝড় তুলে আজ,
খিচুড়ি-ইলিশ রান্না হবে।
লাফিয়ে ঝাঁপিয়ে ভেজা হবে
রাতের ছাদে নাচা হবে,
আজ দেখো বৃষ্টি হবে
অনেক অনেক বৃষ্টি হবে।
৩ ৪ ১৫
ছবিটা অনেক অনেক আগে তোলা। প্রায় দু' বছর হবে।
পুনশ্চঃ কবিতার সাথে বিটিভির আবহাওয়া পূর্বাভাসের মিল পাওয়া যেতে পারে। এত বাতাস, বিজলি চমকানোর পরেও কোন কারণে আজ বৃষ্টি না হলে কবি ও কবিতা কোনটাই দায়ী নয়।
ফেসবুক লিঙ্কঃ Click This Link
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।