চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন শাহ বটতলা মধুপুর্ণিমা সাধুসঙ্গ ১৪১৬। আগামী ৫ ও ৬ অক্টোবর দু’দিনব্যাপী এ সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে মাতবরবাড়ি দোসরপীড়া-টেকেরহাটে। এ সাধুসঙ্গে লালন জীবনী ও সাধনা বিষয়ক বয়ান ও লালনগীতি পরিবেশন করবেন কুষ্টিয়া, মেহেরপুর, মুন্সীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের লালন সাধক ও ভক্ত-অনুসারীরা। এ বছরের লালন শাহ বটতলা মধুপুর্ণিমা সাধুসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের প্রবীণ সাধক দরবেশ সাধন ফকির ও গুরুজীর দল অহসন গ্রহণ ও সঙ্গীত পরিবেশন করবেন।
লালন শাহ বটতলা মধুপুর্ণিমা সাধুসঙ্গ ও ধামেরপাশেই গড়ে তোলা হয়েছে লালনসঙ্গীত স্কুল। ৫ অক্টোবর এ স্কুলটি উদ্বোধন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লালন গবেষক আবুল আহসান চৌধুরী, কানিজ আলমাস খান, উলফাত কাদের ও দরবেশ নজির শাহ। ৫ অক্টোবর বিকেল ৩টা থেকে শুরু হবে সাধু গুরুদের আগমন। বিকেল সাড়ে ৪টায় সাধু গুরুদের আসন গ্রহণ ও অধিবাস। এরপর পর্যায়ত্রক্রমে মধুপুর্ণিমা সাধুসঙ্গের নামকরণ কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, জ্ঞানরÍুকর ফকির লালন সাঁইজির জীবলীলা স্বরণ, গুরুকর্ম এছাড়া সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে ৮টায় শুরু হবে শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মুল আসর। চলবে ভোর পর্যন্ত। ৬ অক্টোবর গোষ্ঠগান, গুরুকর্ম, বাল্যসেবা, লালনগীতি, পহৃর্ণসেবার পর সল্পব্দ্যায় শুরু হবে দ্বিতীয় রাতের লালন গীতির মহৃল আসর। আর এ আসরের মাধ্যমেই শেষ হবে চতুর্থ লালন শাহ বটতলা মধুপহৃর্ণিমা সাধুসঙ্গ। এ সাধু সঙ্গ সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ আসতে পারেন আমাদের এ আয়োজনে ...........
৫ এবং ৬ অক্টোবর সিরজাদিখানে সাধুসঙ্গ চলে আসুন লালন গান শুনতে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।