somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাইরেটস অফ দা সোমালিয়া ।বিগেনিং পর্ব ১

০৮ ই মে, ২০১১ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমালিয়ান পাইরেটস । ৫/৬ বছর ধরে মেরিটাইম বিশ্বে একটি ক্যান্সারের নাম । ইউরোপ হয়ে যে সব জাহাজ এশিয়া / মিডল ইস্ট / ফার ইস্ট ট্রেড(বা ভাইস ভারসা) করে তাদের জন্য ব্যাপারটা দিন দিন আতঙ্ক হয়ে উঠছে । নাবিকদের নিরাপত্তা / জাহাজের নিরাপত্তা / পণ্যের নিরাপত্তা নিয়ে জাহাজ মালিকরা শঙ্কিত ।সুয়েজ খালের ব্যাবহার দিন দিন কমছে ।। গালফ অফ এডেন এখন মেরিনারদের কাছে একটি দুঃস্বপ্ন । সবচেয়ে বড় খারাপ সংবাদ হল পাইরেটদের এরিয়া দিন দিন বাড়ছে। বাংলাদেশী জাহাজ এম ভি জাহান মনি আটক এবং মিডিয়াতে এর ব্যাপক প্রচার বাংলাদেশী মেরিনারদের পারিবারিক জীবনকেও বিপর্যস্ত করেছে । আগে ব্যাপারটা তেমন কেউ জানত না বা খোঁজ নিত না । কিন্তু এখন সবাই খোঁজ নেয়া শুরু করেছে । জাহাজের উঠার কথা আসলেই সবাই জিজ্ঞাসা করে রুট কোথায় ।

আমরা যারা জাহাজে চাকরি করি তাদের কাছে ব্যাপারটা মোটেও নতুন নয় । তাছাড়া ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো , জাতিসংঘ এবং অনেক দেশ একক ভাবে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে । প্রতিদিনই কিছু না কিছু আপডেট হচ্ছে । তবে অচিরেই এর সুরাহা হবে এটা নিয়ে কেউই আশাবাদী নয় । কিন্তু জাহাজ ছিনতাই কিভাবে কমানো যায় তার চেষ্টা চলছে । প্রথমেই পাইরেটদের সম্পর্কে একটু জানা দরকার ।

ছিনতাইকারীদের টিমঃ ও তাদের কৌশল ঃ

এই টিমে থাকে এক বা দুজন পুরান নাবিক যারা পাইরেটদের বোট অপারেট করে । বেশ কিছু আশিক্ষিত সেনা যাদেরকে নেয়া হয় বিভিন্ন গ্রাম থেকে যেমন পুন্তল্যান্ড ,মেইন ল্যান্ড , যাবো ,কালুল্লা ইত্যাদি ।এরা সাধারণত আসে ফিসিং সেক্টর থেকে এবং একে অপরের সাথে ভাল ভাবে পরিচিত । টিমটা তৈরি করা হয় বয়স্ক এবং নবীনদের কম্বিনেশনে ।


পাইরেটরা নিজেদের ভিতর ট্রেনিং দেয় এবং তাদের নিজস্ব কিছু নীতিমালা থাকে ।ডিসিপিলিনের ব্যাপারে তারা খুব সচেতন । এর শাস্তি মৃত্যুদণ্ড। তেমনি পুরষ্কারের ব্যাবস্থা আছে । ছিনতাই করা জাহাজে প্রথম আরোহণকারীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

ছিনতাই করার জন্য তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠলেও নাবিকদের সাথে সহিংস্রতার তেমন কোন নজির পাওয়া যায় না।মুলত; ভঁয় দেখিয়ে টাকা কামানই ওদের উদ্দেশ্য । তারা সাধারণত দিনের বেলায় বেশি আক্রমণ করে (৯০%) এবং সাগরের অবস্থা স্বাভাবিক হলে তাদের কার্যক্রম বেশি লক্ষ করা যায় । খারাপ আবহাওয়ায়/রাতের বেলা তাদের তেমন সক্রিয়তা দেখা যায় না ।

প্রথম প্রথম একে ৪৭ ও সাধারন কিছু অস্ত্র নিয়ে ওরা ছিনতাই করত । কিন্তু সর্বশেষ জাহাজ গুলো আক্রমণের সময় হাল্কা / ভারী মেশিনগান / রকেট লাঞ্চার , অত্যাধুনিক ওয়াকিটকি ব্যাবহার করতে দেখা গেছে । এবং ধারনা করা হয় একটি আন্তর্জাতিক চক্র এখন এসব কাজে বিনিয়োগ করছে ।তারই আধুনিক অস্ত্র,বিভিন্ন জাহাজের চলাচলের খবরাখবর ওদের দিয়ে থাকে । ওরাই জাহাজের মালিকের সাথে যোগাযোগ, মধ্যস্থস্তা করে । বিনিময়ে মুক্তিপণের একটা অংশ নিয়ে থাকে।

(চলবে)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১১ রাত ১১:৫০
১৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×