somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানামা খাল আমার দেখা সুইট ইঞ্জিনিয়ারিং ( ভ্রমণ / ছবি ব্লগ )

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“জাহাজের চাকরি প্রথম চার/পাচ বছর ভাল লাগে । তার পর আর কোন ফিলিংস থাকে না” । আমাদের এক সিনিয়র মনের দুঃখে বলেছিল। কারন এর পর আর নতুন আকর্ষণ থাকে না। কিন্তু একটি জায়গায় আমি বারবার আনন্দ পাই – সেটা হল পানামা খাল । পৃথিবীতে যত এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং আছে এটি তাদের মধ্যে অন্যতম।তবে আমি বলব সুইট ইঞ্জিনিয়ারিং। পাহাড়ের মাঝ দিয়ে হ্রদের মনোরম দৃশ্য—এক কথায় অপূর্ব ।


পানামা খাল ও সুয়েজ খাল বিশ্বের অতি গুরুত্বপূর্ণ দুটি কৃত্রিম জলপথ । তবে এর মধ্যে পানামা খাল সুয়েজ খাল অপেক্ষা সমধিক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত। পানামার ইসথ্মাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরের মিলন ঘটিয়েছে।



খালটির উভয় প্রান্তে ২টি ছোট সমুদ্র সমতল ভাগ আছে। তিন জোড়া জলকপাট আছে, যেগুলো জাহাজকে সমুদ্র সমতল থেকে ৩২ মিটার উপরে তুলে দেয়। এখানে ৩২ মাইল অতি প্রশস্ত ভাগ আছে, যার মধ্যে গাট্টন লেক ও গাইলার্ডকাট নামে আট মাইল দীর্ঘ অপরিসর চ্যানেল আছে। এর ভিতর দিয়ে মাঝারি সাইজের যে কোন জাহাজ চলাচল করতে পারে। বর্তমানের বৃহৎ আকারের কন্টেইনার জাহাজ দ্রুতগতির যুদ্ধ জাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচল নিশ্চিত করতে এক বছর আগে খাল টি প্রশস্ত করার জন্য তৃতীয় পর্যায়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০১৪ সালের আগস্টে খালটির ১শ’ তম বাষিকীর আগে ওই নির্মাণ কাজ শেষ হবে।


সমুদ্রপথ হিসেবে আনত্মর্জাতিক বাণিজ্যে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালনকারী পানামা খালের দৈর্ঘ্য ৬৫ কিমি. গভীরতা ১২ থেকে ১৫ মিটার এবং তলার প্রস্থ ৩০ থেকে ৯০ মিটার। পানামা খাল কৌশলগত দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। এটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। এটি খননের ফলে ভ্রমণ দূরত্ব কমে জাহাজের চলাচল যথেষ্ট সহজ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে যাতায়াতের ক্ষেত্রে জাহাজগুলো প্রায় ৮,০০০ নটিক্যাল মাইল হ্রাস পেয়েছে। উত্তর আমেরিকার উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অপর দিকের বন্দরে যেতে প্রায় ৩৫০০ মাইল দূরত্ব কমে গেছে। যেসব জাহাজ ইউরোপ, পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া যাতায়াত করে সেগুলো এ খাল টির সুযোগ নিয়ে প্রায় ২,০০০ মাইল দূরত্ব কমিয়ে ফেলেছে।



১৯০৪ সালে উত্তর আমেরিকা ও দৰিণ আমেরিকার মধ্যকার পানামাকে কেটে এর খনন কাজ শুরু হয় এবং দীর্ঘ প্রায় ১০ বছর খনন করার পর কাজের সমাপ্তি ঘোষণা করে জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া হয়৷ ১৯১৪ সালের ৭ জুন "ফেডারেল" নামক একটি মার্কিন মালবাহী জাহাজ পানামা খাল পার হয়ে অটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়া প্রথম জাহাজে পরিণত হয়েছে। ১০ লাখতম জাহাজ ছিল চীনের একটি মালবাহী জাহাজ।২০১১ সালের ৪ সেপ্টেম্বর পানামা খাল অতিক্রমকারী এ জাহাজটির নাম ফরটুন প্লাম। এ খালটি পার হতে প্রায় ১৫ ঘণ্টার মত সময় লাগে৷


পানামা খাল নির্মাণের ইতিহাসটি খুব চমকপ্রদ। ভাবছি ইতিহাসটি নিয়েও লিখব । আপাতত ছবি গুলো দেখুন-----------


পানামা খালের প্রবেশ ছবিটা নেট থেকে নেয়া ।


পানামা খালের অফিস।


পানামা খালের লক গেটের ছবি উপর থেকে।( নেট থেকে নেয়া )


লক গেটে জাহাজ


































সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১১
৫৭টি মন্তব্য ৫৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×