"দেশ প্রেম এবং ব্যবসা এক সাথে হয় না"
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক বছর আগের ঘটনা। আমার একবন্ধু জ্ঞ্যান দিয়েছিল "দেশ প্রেম এবং নারী প্রেম দুটো একসাথে চলে না"
বললাম প্রমান দাও।
" দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে টেলিটক কিনেছিলাম। টাওয়ারের ভিতরেও নেটওয়ার্ক নাই। কেউ ফোন করলে হয় দেখায় বিজি নয়ত দেখায় বন্ধ। গার্ল ফ্রেন্ড ফোন করে বলে -সারাদিন কার লগে কথা কও ফোন করলে পাই না। আর এত ঘুমাও কেন দুপুর ১২টার সময়ও ফোন বন্ধ পাই? আমি বল্লাম-কি যে বল আমি কার সাথে কথা বলি। আমার কি আর ৩/৪ টা গার্ল ফ্রেন্ড আছে ? ফোনের মধ্যে এত ঘ্যার ঘ্যার শব্দ। কথাই বোঝা যায় না। বান্ধবী গালাগাল করে লাইন কেটে দিল। আর ফোন ধরে নি। সেদিন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি। দেশ প্রেমের সাথে ইয়ে প্রেম মেশানো যাবেনা।"
এরপর অনেক দিন পেরিয়ে গেছে। বন্ধু আমার তিন সন্তানের জনক। ভুলে গেছি সেই সব দিন। ব্যস্ততার কারনে দোস্তের সাথে কথাও হয় না অনেক দিন কিন্তু আজ রাতে তাকে আবার মনে পড়ল। এবং আমি একটা ডায়লোগ দেই সবার উদ্দ্যেশ্যে-"দেশ প্রেম এবং ব্যবসা এক সাথে হয় না"
যারা জ্ঞ্যান দিতে আসবেন তাদের জানিয়ে রাখি - একটা অফিসের জন্য সাতটি টেলিটকের সিম কিনেছি ২৬/০৮/১৪ তারিখে। আজ অবধি এক্টিভেট হয় নাই। বনানি অফিসে খোঁজ নিতে গেলে জানান হয় দেখবেন। জানিনা এই দেখা কবে শেষ হব।
০৪/০৯/২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন