somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্যতার বিবর্তনে আমি আর বাবা

০৫ ই মে, ২০১৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক সভ্যতা আর জীবন জীবিকার টানা পোড়নে আমার থেকে আমার বাবার দূরত্ব যোজন যোজন দূর। আমার মতো যারা বাবার থেকে অনেক দূরে যান্ত্রিক এই শহরে ইট-পাথরে ঘেরা চার দিয়ালের মাঝে বসে বাবাকে মিস করতেছে,তাদের স্মরণে আর পৃথিবীর সকল বাবাদের প্রতি বিন্ম্র স্রধা জানিয়ে আমার এই লেখা তাদের পদতলে সমর্পণ করলাম। পৃথিবীর প্রায় সব ছেলে মেয়েরা তাদের জন্মের পর প্রথম যে সুপার হিরোকে তাদের অন্তরের রাজত্ব দেয় সে তার বাবা। কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যাকে দেখে জীবন সংগ্রামে নামে , সে পাশের বাড়ির মেধাবী ছেলে বা মেয়েটা (ব্যাক্তিগত মতামত)। তাই আমার বাবার সাথে সম্পর্কটা যে কতোটুকু কাছের বা দূরের তাহা পরিমাপ করে বলতে পারবো না। ছেলে বেলার সবকিছু ঠিক মনে নেই,তবে যাহা মনে আছে তাতে বলতে পারি আমার বাবা-মা আমাকে ঐটুকু বয়সে যে রেসে নামিয়ে দিয়েছিলো তাতে আমার প্রতিপক্ষ ছিল আমার কাজিন। ছোটবেলা থেকে তাদের একটাই কথা ক্লাসে ফাস্ট হতে হবে,ধার্মিক হতে হবে,খেলা করা যাবে না। ছোটবেলা থেকে ভাবতাম ভালো ছেলেরা বুঝি খেলা করে না। সত্যই কি তাই??? জীবনের এই রেসে ছোট্ট কিছু অর্জনের পিছনে ছুটতে যেয়ে যাকে হারিয়ে ফেলেছি সে আমার বাবা। শেষ বার বাবাকে হারিয়েছি ২০০৯ সালের ১২ই জুলাইতে। বাবা আমাকে ঢাকাতে ভার্সিটি কোচিং করার জন্য ফার্মগেটের একটা হোস্টেলে রাখতে এসেছিলো। আমাকে রেখে যাবার সময় বাবা আমার হাতে ১৩০০ টাকা দিয়ে বলেছিল এটা রাখো আর লাগলে পরে নিও। প্রথমবার নিজের হাত খরচের জন্য এত টাকা যা আগে কখনো পাই নি। কিন্তু কেন যেন খুশি হতে পারিনি সেদিন!! রাস্তায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম বাবা খুব জোরে পায়ে হেঁটে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে,শুধু একবার পকেট থেকে রোমালটা বের করলো। রুমে এসে বাথরুমে ঢুকে পানির ট্যাব ছেড়ে অঝরে চোখের পানি ছেড়েছিলাম। পরের দিন হোস্টেলের খালার (পরিচিকা) কাছ থেকে শুনলাম যাবার সময় বাবা নাকি খালার কাছে কান্নাকাটি করে বলেছিল “আমার ছেলেকে দেইখেন,আমি জীবনে কখনো ওকে দিয়ে এক গ্লাস পানি আনাইনি,আমার একমাত্র ছেলে, ও সব খাবার খেতে পারে না, আপনি একটু দেখেইন”। খালাকে দুইশত টাকা দিয়ে গিয়েছিলো যাতে সে আমার প্রতি একটু বেশি খেয়াল করে। জীবনের এই মর্মান্তিক রেসে অনেক কিছুই পেয়েছি হয়তোবা,কিন্তু তুমি যে আমার থেকে আজ অনেক দূরে। বাসায় গেলে মনে হয় একই ছাদের তলায় থেকেও বাবা তুমি আমার থেকে অনেক দূরে। তা নাহলে তোমাকে দেখে এতো লুকোচুরি খেলি কেন আমি?? বাবা এই রেসে নেমে আমি তুমার আদর্শ হারিয়ে ফেলেছি অনেক আগেই,বাবা ক্ষমা করো আমায়। বাবা আর একটা সুযোগ দেবে আমায় তুমার হাতটা ধরে কিছুটা পথ পায়ে হাঁটার। বাবা তুমার বুকে মাথা রেখে আর একবার উচ্চস্বরে বলতে চাই “বাবা ভালোবাসি তোমাকে, আমি গর্বিত তুমি আমার বাবা”।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ৯:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×