খুব ইচ্ছে করে জানো....
তোমার ভালোবাসা নিয়ে রচনা লিখি..
নাম্বার দিবে তাতে??
তোমার ভালোবাসা নিয়ে তো রচনা না পুরো একটা উপন্যাস হয়ে যাবে...
হয়তো তার চেয়েও কিছু বেশি....
কত দিবে তাতে??
১০০ তে ৫০?
নাকি তারো বেশি??
আচ্ছা কবিতা লিখলে কেমন হয়?
রং থাকবে সাত টা,রঙধনু তে যেমন হয়..!!
পাহাড় থাকবে,গাছ থাকবে..
তুমি আর আমিও থাকবো..!!
পাখিদের গান থাকবে...
বাতাস কি থাকবে??? বলো...!!!
তুমি কি চাও??
কবিতা না গল্প??
উপন্যাস নাকি রচনা??
আমি জানি,,তুমি সেটাই চাইবে..
যেটা আমি চাইবো...
তাহলে চলো "তুমি আর আমি"
কাব্য হয়ে যায়....
কবিতার ছন্দে,,আর গানের সুরেই
তো কাব্য হয়??
তাই ই তো??
নাকি ভুল বললাম??
তবে তাই চলো...
তুমি আর আমি মিলে..
ভুল হয়ে যাই...
এসো "ভুল" করি বার বার....
শুধুই ভালোবেসে....
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



